Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)
  • সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন
  • কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
  • যশোরে ভোক্তার অভিযানে চার প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
  • যশোরে নেটিভ এনইসিটি সংস্থার মতবিনিময়
  • এডিস মশার লার্ভা ধ্বংস ও সচেতনতায় যশোরে রেড ক্রিসেন্টের মাসব্যাপি কর্মসূচি
  • সনাক যশোর উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন
  • যশোরে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২৪, ২০২৪

এমপি আনার হত্যা: মাস্টারমাইন্ড শাহীনের আলীশান বাংলোতে যাতায়াত ছিল আনারের

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

♦ এ যেন অপরাধের স্বর্গরাজ্য

♦ ছিল নায়িকাদের যাতায়াত

♦ ভিতরে কি হয় জানতে পারে না কেউ

 

শাহরিয়ার আলম সোহাগ
বাংলো দেখে তিনি আপনাকে হতবাক হতেই হবে। ফাঁকা মাঠের মধ্যে এমন আলীশান বাংলো বাড়ি। যার আশেপাশে শুধুই মাঠ আর মাঠ। কি নেই সেখানে। প্রায় ২৫ বিঘা জমির উপর এই বাংলো বাড়ির মালিকা এমপি আনার হত্যার মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীন। আর এই বন্ধুর বাংলোতে মাঝে মাঝে যেতেন এমপি আনার।

বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দুরে ফাঁকা মাঠের মধ্যে সুবিশাল আলীশান বাংলো বাড়ি। বাংলোর চারপাশে কাঁটাতার দিয়ে ঘেরা। বাইরে থেকে কেউ ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না। গ্রামের কেউ ভিতরে প্রবেশ করতে পারে না। সেখানে বাংলো বাড়ির মেইন গেট বন্ধ পাওয়া যায়। পরে এই প্রতিনিধি ড্রোন পাঠিয়ে কিছু দৃশ্য ধারণ করে।

এই বাংলা বাড়িতে কি নেই। কাঁটাতার দিয়ে ঘেরা ২৫ বিঘা জমিতে রয়েছে বিশাল পুকুর। একটি কাঁচ দিয়ে ঘেরা ডুপ্লেক্স বাড়ি ও অন্যটি ইট পাথরের। এর সামনে রয়েছে সুইমিং পুল। প্রতি ঘরে রয়েছে এসির সংযোগ। বাংলো বাড়ির নিরাপত্তায় রয়েছে প্রায় শতাধিক সিসি ক্যামেরা। রয়েছে ৪টি সিসি ক্যামেরা। এছাড়াও ঘাস কাটার মেশিন ও একটি মাইক্রোবাস রয়েছে সেখানে।

এমপি আনার হত্যা: মাস্টারমাইন্ড শাহীনের আলীশান বাংলোতে যাতায়াত ছিল আনারেরগ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৬ বছর আগে প্রায় ২৫ বিঘা জমির উপর তৈরি করা হয় এই বাংলো বাড়ি। তারা কখনো ভিতরে প্রবেশ করেননি। তবে মাঠে কাজ করতে গিয়ে কাঁটাতারের ফাঁক দিয়ে দেখেছি। ওই বাংলো বাড়ির আশেপাশে কোন বসতি নেই। নির্জন স্থানে এই বাড়ি। রাত হলে কাঁটাতারের চারপাশে জ¦লে আলো। কিন্তু ভিতরে কি হচ্ছে কেউ জানতে পারছে না। রাতে বড় বড় গাড়ি আসতো। অনেকেই সেই গাড়িতে নারী থাকতে দেখেছেন। এমকি নায়িকারা ও মাঝে মাঝে আসতেন এই বাংলোয়।

এলাঙ্গী গ্রামের আকলিমা খাতুন নামে এক নারী বলেন, গত জাতীয় ভোটের পরে ওই বাংলোয় যায় এমপি আনার। প্রায় সে এই বাংলোতে আসতো।

মোজাফ্ফর নামের আরেক ব্যক্তি বলেন, দিনের বেলা বেশি গাড়ি ওই বাংলোতে প্রবেশ করে না। বেশিরভাগ রাত ১০ টার পরে দামি দামি গাড়ি প্রবেশ করে। ওই বাংলোতে যারা কাজ করে তারা কেউ কোটচাঁদপুরের না। অনেক গাড়িতে তিনি নারী থাকতে ও বাংলোর ভিতরে হাটাহাটি করতে দেখেছেন।

এমপি আনারের আরেক বাল্যবন্ধু গোলাম রসুল বলেন, আনার ও আক্তারুজ্জামানের মধ্যে প্রায় ৩০ বছরের সম্পর্ক। তাকে নিয়ে এমপি আনার দুইবার সেখানে গিয়েছেন। গত চারমাস আগেও তিনি গিয়েছেন।

মাস্টারমাইন্ড আক্তারুজ্জামান শাহীনের ভাই ও কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম বলেন, আমরা পত্র-পত্রিকায় বা টিভি মিডিয়ায় তার ভাইয়ের কথা উঠে আসছে। যদি তদন্তে তার নাম উঠে আসে তাহলে তার শাস্তি চাই। তবে আমার বিশ্বাস হচ্ছে না যে তার ভাই এ রকম কাজ করতে পারে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কখনো এমপি, কখনো উপদেষ্টা : ক্ষমতার প্রভাবে মুক্তেশ্বরী দখল, প্রতিবাদে পদযাত্রা (ভিডিও সহ)

সাতক্ষীরায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে মানববন্ধন

কোটচাঁদপুরে পারিবারিক কলহে ৩ নারীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.