Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা
  • যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন
  • রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
  • সিজার করা হয় ইজিবাইকের লাইটে : সিলগালা, জরিমানা
  • শার্শার ডিহির সন্ত্রাসী রবি আটক
  • যশোরে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণে প্রস্তুতি সভা
  • মার্কিন ইজরায়েলের ইরান আক্রমনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ
  • কালিগঞ্জে চেয়ারম্যানের তদারকিতে তেল বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, এপ্রিল ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

১লা জুন থেকে যশোরে সপ্তাহব্যাপি এসএমই পণ্য মেলা শুরু

banglarbhoreBy banglarbhoreমে ৩০, ২০২৪Updated:মে ৩০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে পহেলা জুন থেকে শুরু হচ্ছে ৭ দিনব্যাপি বিভাগীয় এসএমই পণ্য মেলা। মেলায় জেলার বিভিন্ন অঞ্চলের ৬০ টি ক্ষুদ্র ও মাঝারি স্তরের শিল্পোদ্যোক্তাগণ অংশ নেবে। এসব প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের উৎপাদিত চামড়াজাত সামগ্রি, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন দেশি পণ্য প্রদর্শন করবে। বৃহস্পতিবার যশোর কালেক্টরেট সভাকক্ষে সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার এ তথ্য জানান। তিনি বলেন,  যশোর টাউন হল মাঠে ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। তবে ৫ জুন সদর উপজেলার নির্বাচনের কারণে এ দিন বন্ধ থাকবে। আগামী ১ জুন বিকেল পাঁচটায় টাউন হল ময়দানে মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। এছাড়া ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। উদ্বোধনী অনুষ্ঠানের আগে আগামী ১ জুন বিকেল সাড়ে চারটায় বিভাগীয় এসএমই পণ্যমেলা ২০২৪ উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য র‍্যালি কালেক্টরেট চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে শেষ হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

উপনির্বাচন : বগুড়া ও শেরপুরে বড় ব্যবধানে জয়ী বিএনপির প্রার্থীরা

এপ্রিল ৯, ২০২৬

যশোরে শুভেচ্ছা সুইটস’র ২য় শাখা উদ্বোধন

এপ্রিল ৯, ২০২৬

রামপালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

এপ্রিল ৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.