Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি
  • যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫
  • যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক
  • Content Review 436-332276-ac09eee94721
  • যশোর মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের প্রশিক্ষণ
  • পুলিশ সুপারকে জেআরইউ নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • অ্যাম্বুলেন্স : জীবন রক্ষাকারী যান যখন মৃত্যুফাঁদ
  • যশোরে জমকালো আয়োজনে সিএফ মোটো‘র নতুন শোরুম ‘আলী মোটরস’র উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গরু বেচা কেনা নিয়ে দ্বন্দ্বের জের ধরে শার্শায় যুবককে হত্যা

banglarbhoreBy banglarbhoreMay 31, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের শার্শায় পুর্ব শত্রুতার জেরে মুসা (৩০) নামের এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩১ মে) বেলা ১১ টার দিকে তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার হরিণাপোতা বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের ভাইপো রাসেল (২০) নামের অপর একজন। নিহত রানা মুসা হরিণাপোতা গ্রামের বাসিন্দা। তার ভাইপো আহত রাসেল ওই গ্রামের ইসহাকের ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত মুসার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে রাতেই শার্শা থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

নিহত যুবকের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু বেচা কেনা নিয়ে মুসার সাথে ৬/৭ মাসে আগে মান্দারতলা এলাকার অস্ত্র ও মাদককারবারি সিন্ডিকেটের রফিকুল, মিলন ও সুমনের সাথে দ্বন্দ ছিলো। ঘটনার দিন বিকেল ৫ টার দিকে মুসা ও ভাইপো রাসেল চা খাওয়ার জন্য হরিনাপোতা বাজার মোড়ে যায়। এ সময় রফিকুল, মিলন ও সুমনসহ আরো একদল সন্ত্রাসী অতর্কিতভাবে মুসাকে উপর্যুপরি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় বাধা দিতে এগিয়ে গেলে ভাইপো রাসেল গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক ভাইপো রাসেলকে ভর্তি করে। মুসার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হরিণাপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ জানান, মুসা মান্দারতলা বাজারে একটি চায়ের দোকান বসেছিলো। হঠাৎ দুইটি মাইক্রোবাস এসে মুসাকে এলোপাতাড়ি ভাবে দা দিয়ে কুপাতে থাকে। পরে মারা গেছে ভেবে মুসাকে ফেলে তারা চলে যায়। যাওয়ার সময় দুইটি বোমা ফাটিয়ে যায় বলে জানান ইউপি সদস্য। নাভারণ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বলেন, গরু বেচা কেনা নিয়ে পুর্ব শত্রুতার জেরে আহত চাচা ও ভাইপোর মধ্যে মুসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ভাইপো উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় শার্শা থানায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি

    September 15, 2026

    যশোরে আওয়ামী লীগের ২৭ জনসহ গ্রেপ্তার ১৫৫

    September 15, 2026

    যশোরে জুয়া পরিচালনার অভিযোগে আটজন আটক

    September 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.