Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২, ২০২৪

এমপি আনার হত্যা : প্রমাণ চান আ. লীগ নেতারা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল আজীম আনার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে রোববার বেলা সাড়ে ১১টায় নলডাঙ্গা ভূষণ রোডস্থ মধুগঞ্জ বাজারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপি আনার হত্যা হলে তার প্রমাণ চাই। তার ব্যবহৃত জামা-কাপড়, হাত ঘড়ি, চশমাসহ হত্যায় ব্যবহৃত অস্ত্র আলামত হিসেবে আমাদের দেখাতে হবে।
তিনি যদি হত্যার শিকার হন, তাহলে তার দেহাংশ চাই। আর যদি নিখোঁজ হন, তাহলে আমরা তার সন্ধান চাই। এ জন্য নেতাকর্মীরা প্রশাসনসহ সরকারের দৃষ্টি কামনা করেন। নেতারা বলেন, আনারের মৃত্যুর খবরে কালীগঞ্জবাসী শোকে মুহ্যমান।

কালীগঞ্জের প্রতিটি উন্নয়ন আনারের কথা বলে। তার হাতে কালীগঞ্জের অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি হয়েছে। কালীগঞ্জের ইট-পাথর, স্কুল-কলেজ, রাস্তা-ঘাট, হাট-বাজার সর্বত্রই আনারের স্পর্শ রয়েছে। এমন জনপ্রতিনিধিদের যারা নৃশংসভাবে হত্যা করেছে, আমরা সেইসব হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
মানববন্ধনে আগত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমপি আনার হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিচারের দাবি করেন।

নেতারা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা একজন মানবিক এমপিকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছেন। যেটা সত্য নয়। আপনারা সত্য সংবাদ প্রকাশ করেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু হলুদ সাংবাদিক ফেসবুকে এমপিকে নিয়ে মিথ্যা, বাটোয়াট ও অসত্য সংবাদ প্রকাশ করে তার হত্যার ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। যারা এমনটা করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা এস এম জাহাঙ্গীর সিদ্দিক ঠাণ্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অহিদুজ্জামান ওদু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ সমশের, এমপি আনারের ভাইপো কালীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র মনিরুজ্জামান রিংকু প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.