Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ছাত্রদলের কর্মী সভা
  • প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ
  • ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, October 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় ৯৯ কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ ও বৃক্ষরোপণ উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreJune 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা:
মাগুরায় জেলা প্রশাসন কর্তৃক জেলার ৪ উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার সকল (৯৯ টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ, মা ও শিশু কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ২ টায় মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের অনুষ্ঠান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এসএম মোবাশ্বের হোসাইন, সিভিল সার্জন শামীম কবীর, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফম আব্দুল ফাত্তাহ, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহসিন উদ্দিন ফকির।
বক্তব্য রাখেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নিছা, ছোনপুর কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি কানিজ ফারজানা রিপা, চিলগাড়ি কমিউনিটি ক্লিনিক শ্রীপুর সিএইচসিপি রুবেল বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল। উপস্থাপনায় ছিলেন, নাবিলা ইয়াসমিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাগুরা জেলা প্রশাসনের কার্যালয় ও সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের একটি। কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশে-বিদেশে নন্দিত। শেষে প্রধান অতিথি জেলার সকল কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ ওয়েট মেশিন, স্ফিগমোম্যানোমিটার (ব্লাড প্রেশার মাপার যন্ত্র), গ্লুকোমিটার, থার্মোমিটার, পরিদর্শন রেজিস্টার, সাধারণ রোগী দেখার রেজিস্টার বিতরণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ছাত্রদলের কর্মী সভা

    October 27, 2026

    প্রভাতী ট্রেনের অভাবে পদ্মা রেলসেতুর সুবিধা বঞ্চিত যশোর অঞ্চলের মানুষ

    October 27, 2026

    ঘুস না পেয়ে থানায় ডেকে মারধর, এএসআইয়ের বিরুদ্ধে অভিযোগ 

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.