Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ
  • কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ
  • শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার
  • ভিজিডি চাল আত্মসাত : সাবেক ইউপি চেয়ারম্যানের ১৩ বছর কারাদণ্ড
  • ৩০ বছর পর বন্ধ কুরবানির গদাইপুর পশু হাট
  • যশোর জেলায় ৫৭ কিলোমিটার খাল খনন চলমান
  • শিল্প রক্ষায় পাঁচ দফা দাবিতে পাবনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন
  • ইসলামী ব্যাংকে এস আলমের প্রত্যাবর্তন চক্রান্তের প্রতিবাদে মাগুরায় মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঈদ বাজার : ফুটপাতে ‘কাটিং টু ফিটিং’ রমরমা

banglarbhoreBy banglarbhoreজুন ১৪, ২০২৪No Comments০ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ

ঈদ সমাগত, বেড়েছে পোশাক বিক্রি। সেই সাথে সাথে বেড়েছে ফুটপাতের ‘কাটিং টু ফিটিং’ এর রমরমা ব্যবসা। ঈদে নামি দামি ব্রান্ডের নতুন পোশাকের পাশাপাশি স্বল্প আয়ের মানুষদের শেষ ভরসা ফুটপাতের কম দামের নতুন ও পুরাতন পোশাক।

এই কম দামের পোশাক ক্রয় করে তা শরীরের মাপে ফিটিং করে নিতে ধর্ণা দিতে হয় ফুটপাতে বসা দর্জির কাছে। দর্জি যথারীতি ফিতা দিয়ে মেপে পোশাক ব্যবহার উপযোগী সাইজে পরিণত করে দেয়।

ঈদ বাজার : ফুটপাতে ‘কাটিং টু ফিটিং’ রমরমাশুক্রবার যশোর শহরের টাউন হল মাঠ সংলগ্ন মুজিব সড়কের পাশে দেখা গেছে, ২০ থেকে ২৫ জন দর্জি ফুটপাতে বসে নতুন ও পুরাতন পোষাক ফিটিংয়ের কাজ করছেন। প্রতিদিন সকাল ৯ টা থেকে শুরু হওয়া তাদের এই কর্মযজ্ঞ, চলে রাত ১০ টা অবধি। ঈদ উপলক্ষে তাদের কাজের চাপ বেড়েছে। প্রতিদিন গড়ে ৫শ’ থেকে ৭শ’ টাকা রোজগার করা সম্ভব হচ্ছে।

তবে পুলিশি ঝামেলায় ফুটপাতে সেলাই মেশিন নিয়ে বসা এই মানুষগুলো প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। পরপর দুই দিন তাদের সেলাই মেশিনের চাকা ঘোরেনি। ঈদে পরিবারের মুখে হাসি ফোটাতে এই কাজে সীমাবদ্ধতা থাকলেও তা করে যাচ্ছেন তারা।

কথা হয় ইসলাম নামে এক দর্জির সাথে। তিনি এখানে ৪০ বছর ধরে পোষাক কেটে ফিটিংয়ের কাজ করে আসছেন। এই কাজ করেই তার সংসার চলে। আগে ঈদের সময় কাজের খুব চাপ থাকত। এবারের ঈদে কাজের চাপ তুলনামূলক ভাবে কম হলেও মোটামুটি কাজ হচ্ছে বলে তিনি জানান।

শরিফুল ইসলাম নামে আর একজন দর্জি বলেন, ঈদের সময় নতুন পোশাক ফিটিংয়ের কাজ বেশি আসে। পুরো ফিটিং করতে ২শ টাকা, জামাÑপ্যান্ট চাপানো ৫০ থেকে ৬০ টাকা নেয়া হয়। রোজার ঈদে কাজের চাপ বেশি থাকে। তবে কুরবানি ঈদে যা কাজ হচ্ছে একেবারে খারাপ না।

পোষাক ফিটিংয়ের কাজ করাতে আসা আলী হুসাইন নামে এক কলেজ ছাত্র বলেন, ঈদে নতুন পোষাক কিনেছি। পোষাক ফিটিংয়ের জন্য মুজিব সড়কে টাউন হল মাঠের পাশে এখানে দর্জির কাছে এসেছি। দাঁড়িয়ে থেকে সিরিয়ালে কাজ করে নিতে হচ্ছে। ঈদের সময় একটু ভিড় বেশি দেখছি। অন্য সময় এমন ভিড় হয়না। এখানকার দর্জিরা কমের ভিতর কাজ মোটামুটি ভালো করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ডা. মাহমুদুল হাসান পান্নুর সাফল্য : যুবকের পেট থেকে বিশালাকৃতির টিউমার অপসারণ

মে ২৫, ২০২৬

কালিগঞ্জে আড়াই হাজার শ্রমিকের মাঝে ঈদ বোনাস বিতরণ

মে ২৪, ২০২৬

শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলিং মামলায় সেই ডাক্তার গ্রেপ্তার

মে ২৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.