Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন
  • বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক
  • প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ
  • যশোরে সাম্রাজ্যবাদ বিরোধী বিক্ষোভে জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি
  • যশোরে জমি বিরোধকে কেন্দ্র করে মামলা-হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
  • এক মুঠো স্বপ্ন বিলিয়ে দেন হোসাইন আহমেদ
  • যশোরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
  • ঝড় উঠলে সন্তানদের নিয়ে পলিথিন জড়িয়ে রাত কাটাতে হয় তাদের!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ভগ্নিপতিকে হত্যাচেষ্টার অভিযোগ

৪ জনের নামে মামলা
banglarbhoreBy banglarbhoreজুন ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলা ভোর প্রতিবেদক

যশোরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে ভগ্নিপতিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। হত্যাচেষ্টার শিকার মনিরুল ইসলাম মুন্না (৪৪) যশোর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। ঈদের দিন রাতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় মুন্নার স্ত্রী ফারজানা তানজাম তার ভাই ও ভাইপোসহ ৯ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন, ফারজানা তানজাম’র ভাই মাইকপট্টি নোভা হাসপাতাল এলাকার বাসিন্দা শেখ আশিক ইকবাল, তার দুই ছেলে শেখ সাকিব ইকবাল ও শেখ রাকিব ইকবাল, সিটি প্লাজা এলাকার বাসিন্দা মনজুর মোস্তফা খানের ছেলে মোহাম্মদ ইব্রাহিমসহ অজ্ঞাত আরও ৪/৫ জন।

এজাহারে জানা গেছে, পৈত্রিক জমাজমি ভাগাভাগির বিষয় নিয়ে ফারজানা তানজামের সাথে তার ভাই শেখ আশিক ইকবালের বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্র ধরে গত ১৭ জুন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা এমএম কলেজ আসাদ গেটের সামনে মনিরুল ইসলাম মুন্নাকে পেয়ে বেধকড় মারপিট করে হত্যাচেষ্টা চালায়। এতে তার একটি দাঁত ভেঙ্গে যায় এবং গুরুতর জখম হন। হামলাকারীরা তার স্বর্ণের চেইন ও টাকাপয়সা ছিনিয়ে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

এর আগে ৮ মে এই আসামিরা বাদী ফারজানা তানজামের ছোট ভাই তৌফিক ইকবালের স্টেডিয়াম মার্কেটের দোকান ভাংচুর করে এবং দোকানের ক্যাশ থেকে ৫৫ হাজার টাকা নিয়ে যায়। মনিরুল ইসলাম মুন্নাকে হত্যাচেষ্টার ঘটনায় পরদিন ফারজানা তানজাম যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার মামলার আসামি শেখ রাকিব ইকবালকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই রণজিৎ সেন জানান, মামলার পর এক আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, মামলার আসামি শেখ সাকিব ইকবালের বিরুদ্ধে এলাকায় বিস্তর অভিযোগ রয়েছে। এর আগে একাধিক ব্যক্তির উপর হামলা, মারপিটসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সুবর্ণভূমি’র নতুন কার্যালয় উদ্বোধন

এপ্রিল ১১, ২০২৬

বৈশাখ বরণ : বিবর্তন-সুরবিতান-সুরধুনী আনছে চমক

এপ্রিল ১১, ২০২৬

প্রধানমন্ত্রীর যশোর সফর ঘিরে জেলা বিএনপির যৌথসভা, ব্যাপক প্রস্তুতির নির্দেশ

এপ্রিল ১১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.