Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম
  • কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা
  • সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • জীবননগরে আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • মহেশপুরের সেই যমজ কন্যা শিশুদের জামা-কাপড় ও ফ্যান দিলেন ইউএনও
  • যশোর সদরে তিনটি কালভার্টের উদ্বোধন
  • জ্বালানি খাতকে নিরাপদ করতে বৈচিত্র্য আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • প্রায় ১২৩ কোটি প্রস্তাবিত বাজেট অনুমোদন ঘাটতি প্রায় ৯২ লাখ 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ৬, ২০২৬

লোকালয়ে আসা হরিণ অবমুক্ত করল বন বিভাগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ৬, ২০২৬
Facebook Twitter WhatsApp
লোকালয়ে আসা হরিণ অবমুক্ত করল বন বিভাগ
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা

সুন্দরবন পশ্চিম বন-বিভাগ সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবনের গহীন থেকে লোকালয়ে চলে আসা একটি মায়া হরিণ বনে অবমুক্ত করেছে বন বিভাগ।

জানা গেছে, সুন্দরবন থেকে একটি মায়া হরিণ সোমবার রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া জোয়ারদার বাড়ির পিছনের বিলে চলে আসে। মঙ্গলবার সকালে সুন্দরবন সংলগ্ন লোকালয়ে বিলে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা হরিণটিকে নিরাপদে আটক করে বন বিভাগে খবর দিলে মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করেন।

হরিণটি সুস্থ আছে কিনা জানতে চাইলে, পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ির ওসি জাহিদ হোসেন বলেন, উদ্ধারকৃত হরিণটি সুস্থ রয়েছে। প্রাথমিক চিকিৎসা ও পর্যবেক্ষণ শেষে হরিণটিকে পুনরায় সুন্দরবনের কলাগাছিয়া নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়েছে।

এ বিষয়ে বন বিভাগের রেঞ্জার ফজলুল হক জানান, প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, নদী ভাঙন ও খাবারের সংকটের কারণে মাঝে মাঝে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। এ ধরনের ঘটনায় স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা আমাদের প্রয়োজন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কৃষিতে আজকের এই উন্নয়নের অবদান জিয়াউর রহমানের : নার্গিস বেগম

কেশবপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের উপর হামলা

সাতক্ষীরায় একদিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.