Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক
  • যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী
  • যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা
  • অশীতিপর শাহাদাতের কাছে নিজের পিতার নাম জানতে চাইলেন প্রধানমন্ত্রী
  • ইতিহাসের অংশ যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনে প্রধানমন্ত্রী
  • দেশ গড়ার কাজে বাধা দেবেন না
  • মাগুরায় মিলের ফিতায় জড়িয়ে শ্রমিকের মৃত্যু
  • কপিলমুনিতে বড় ভাইকে ছোট ভাইয়ের ধাক্কা, অতঃপর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৭, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের : নার্গিস বেগম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশের। যেখানে জনগণের মতামতের ভিত্তিতে গঠিত গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে।

দেশের সকল মত পথের মানুষ নির্ভয়ে, স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে। সেই স্বপ্ন বাস্তবায়নে তিনি আমৃত্যু পর্যন্ত লড়াই করেছেন।

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অনুষ্ঠিত শোকসভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রকে ভালো বেসে তীলে তীলে হত্যার স্বীকার হয়েছেন, তারপরও তিনি ফ্যাসিস্টের সাথে আপোষ করেননি। তাকে যে ভাবে নির্মম নির্যাতন করে এমনকি কারাগারে বিষ প্রয়োগ করে তীলে তীলে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে তা নজিরবিহীন। তিনি মৃত্যুর দিকে অগ্রসর হয়েছেন, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে নতি স্বীকার করেননি। তাকে বিদেশে পাঠানোর প্রস্তাব দেয়া হলে, তিনি সেটিও প্রত্যাখ্যান করেন। তিনি বারংবার বলেছেন বাংলাদেশ নামক ভূখণ্ডের বাইরে আমার কোন ঠিকানা নেই।

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালাম বিশ্বাসের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রাসেল, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, সিনিয়র সহ সভাপতি আবদুল জলিল গোলদার, যুগ্ম সম্পাদক সোহেল রানা তোতা, রূপদিয়া শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আরিফুজ্জামান, জিরাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু জাফর, রূপদিয়া শহীদ স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল চৌধুরী, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, শাখারিগাতি এম এল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, রূপদিয়া বাজার বনিক সমিতির সভাপতি ইকবাল হোসেন প্রমুখ।

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দুয়া ও মুনাজাত করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুর রহমান শাকিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খাল খনন : পঞ্চাশ বছর পর পাশপাশি বাবা ও ছেলের নামফলক

এপ্রিল ২৮, ২০২৬

যশোর সার্কিট হাউজ থেকে পায়ে হেটে জনসভাস্থলে গেলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ২৭, ২০২৬

যশোর রোডে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ফুলচাষিদের অভ্যর্থনা

এপ্রিল ২৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.