Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার
  • যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত
  • যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন
  • মাগুরায় শিক্ষার্থী ও কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ
  • সেতু আছে সড়ক নেই,মই বেয়ে খাল পার হচ্ছে ৫ গ্রামের মানুষ
  • জীবননগর সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল গুলি ও এসকাফ সিরাফ উদ্ধার
  • চৌগাছায় মাদক দ্রব্যসহ গ্রেফতার ১
  • ভৈরবের স্থবির স্রোত : ২৭৯ কোটি টাকার প্রকল্পের হিসাব কোথায়?
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২২, ২০২৪

বাঘারপাড়ায় গোয়াল ঘর থেকে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকূলা ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে ছেলে ও ছেলের বউয়ের নির্যাতনে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক পিতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকাল ১০ টার দিকে নিজ বাড়ির পরিত্যাক্ত গোয়ালঘর থেকে বাঘারপাড়া থানা পুলিশ দিল্লিশ্বর অধিকারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। থানা পুলিশের এসআই অলোক কুমার রায় বলেন বলেন এটি হত্যা না কি আত্মহত্যা মৃতদেহ ময়নাতদন্তের পর জানা যাবে। তবে স্থানীয় লোকজন ও প্রতিবেশীদের মাধ্যমে জানা যায়, দীর্ঘ পাঁচ বছর যাবৎ শারীরিক ও মানসিকভাবে পুত্রবধূ অর্চনা ও তার মা লালমতি বাকচি কর্তৃক নানা রকম নির্যাতনের শিকার শিক্ষক দিল্লিশ্বর অধিকারী।

শিক্ষক দিল্লিশ^র অধিকারী নড়াইল জেলার বামনহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সুনামের সাথে কর্মজীবন অতিবাহিত করেছেন। ছোট ছেলে অলোক অধিকারী এবং স্ত্রী অর্চনা বাকচি দুজনই উপজেলার দোহাকুলা ইউনিয়নের বোয়ালমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ভারতে বসবাসরত বড় ছেলে সোমনাথ অধিকারী মুঠফোনে গণমাধ্যমকে জানান, আমার বাবাকে আমার ছোটভাই ও তার স্ত্রী অর্চনা বাকচি বছরের পর বছর ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের কারণে আজকে জীবন দিতে হলো বাবার। আমি আমার বাবার মৃত্যুর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাপস বিশ্বাস বলেন, দীর্ঘদিন যাবৎ ছেলে দ্বীপক ও তার স্ত্রী অর্চনা ও তার মা লালমতি দিল্লিশ্বর কাকাকে মারধর করতো। আমরা স্থানীয়ভাবে সালিশ পর্যন্ত করেছি কিন্তুু কোন ফল হয়নি যার কারণে আজকে তার জীবনের ইতি টানতে হলো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রতিবেশী গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় পলাতক শাকিল গ্রেপ্তার

যশোর নগর ও সদর উপজেলা মহিলা দলের যৌথ সভা অনুষ্ঠিত

যশোরে ‘ভোজন’ ফাস্ট ফুড অ্যান্ড রেস্টুরেন্টের শাখা উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.