Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে যুবদলের মিছিল
  • চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা গুরুতর
  • পানি নিস্কাশনের ড্রেন বন্ধ : শার্শায় দুই শিক্ষা প্রতিষ্ঠানসহ চল্লিশ পরিবার পানিবন্দি
  • দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় যুবদল-ছাত্রদলের সমাবেশ
  • চৌগাছায় ইয়াবাসহ গ্রেফতার ২
  • প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পণ্য পাচারচেষ্টা কাস্টমস কর্মকর্তাসহ আটক ৩
  • উপজেলা শিক্ষা কর্মকর্তার দফতরে এমএসটিপি স্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ
  • যশোরে তিন দিনব্যাপি পিআইবির মাল্টিমিডিয়া এআই ও ফ্যাক্ট চেকিং’ সাংবাদিক প্রশিক্ষণ সম্পন্ন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, জুন ২৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৯, ২০২৪

স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মহত্যা মারা গেছেন সেই গৃহবধূ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

মণিরামপুর সংবাদদাতা

মণিরামপুর উপজেলার নেহালপুরে স্ত্রীকে জবাই করে স্বামীর আত্মহত্যা ঘটনায় গুরুতর আহত সেই গৃহবধূ পারভীনা বেগম (৪০) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই দিন চিকিৎসারত থাকার পর শুক্রবার রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল হান্নান শনিবার গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে উজির আলী গাজী পারিবারিক কলহের জেরে তার স্ত্রী পারভীনাকে নেহালপুরে নিজেদের ভাড়া বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যার চেষ্টা করে। পরে ওই রাতেই উজির আলী নিজে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। বৃহস্পতিবার সকালে তার লাশ ঝুলন্ত অবস্থায় বাড়ির পাশে বাগানের সজিনা গাছে পাওয়া যায়। ওইদিন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

অপরদিকে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় স্ত্রী পারভীনাকে বুধবার রাতেই প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে তার মৃত্যু হয়। এসআই আব্দুল হান্নান বলেন, আহত পারভীনার ভাই আসাদ গাজী তার বোনকে কুপিয়ে আহত করার ঘটনায় বুধবার রাত ২টার দিকে উজির আলীর বিরুদ্ধে ৩০৭ ও ৩২৬ ধারায় মণিরামপুর থানায় হত্যা চেষ্টার মামলা করেছেন। মামলা নং- ২০/১৭২। তিনি আরও জানান, পরের দিন সকালে উজির গাজীর ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার পর নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যশোরে যুবদলের মিছিল

চৌগাছায় প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা গুরুতর

পানি নিস্কাশনের ড্রেন বন্ধ : শার্শায় দুই শিক্ষা প্রতিষ্ঠানসহ চল্লিশ পরিবার পানিবন্দি

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.