Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৯, ২০২৪

অভয়নগরে মহাসড়কে লোড-আনলোড বন্ধের সিদ্ধান্ত

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা:
যশোরের অভয়নগর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল।

সভায় নওয়াপাড়া শহর যানজটমুক্ত রাখতে মহাসড়কে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত লোড-আনলোড কাজ বন্ধ রাখা, বালু-কয়লা ও মাটি বহন করার সময় তা ঢেকে বহন করা, সড়ক পথে চাঁদাবাজি বন্ধ, নিত্যপণ্যের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, বাল্যবিয়ে প্রতিরোধ ও গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় করা, মাদকপ্রবণ এলাকায় অভিযান ও চিহ্নিত মাদক কারবারিদের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা, ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু ও ডা. সাফিয়া খানম। বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ, হাইওয়ে থানার ওসি, সাবেক পৌর মেয়র রবিউল হোসেন, সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ তাজ, ইউপি চেয়ারম্যানগণ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এর আগে উল্লেখিত নেতৃবৃন্দের উপস্থিতিতে একই মিলনায়তনে ভৈরব নদ রক্ষায় করণীয়, বালু ও কয়লা ব্যবস্থাপনার বিষয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.