Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ ছয় জেলায় তিন মাসে পানিতে ডুবে ২১ শিশুর মৃত্যু
  • মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক
  • বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যায়ের সভাপতি আমিনুর রহমান মধু, সদস্য সচিব প্রধান শিক্ষক
  • বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান : যশোর জেলা পরিষদ প্রশাসক
  • জীবননগরে প্রবাসী নাজমুলের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় সুন্দরবন অঞ্চলে জলবায়ু-সহনশীল জীবিকায়ন ও যৌথ পরিকল্পনা বিষয়ক কর্মশালা
  • যশোরে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক চ্যাম্পিয়ন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  • রামপালে প্রতিমন্ত্রী ফরিদুল ইসলামের পক্ষে গরু প্রদান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, September 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ঝিকরগাছায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আহত ৭

banglarbhoreBy banglarbhoreAugust 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের ঝিকরগাছা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে শান্তি শৃঙ্খলা রক্ষা সভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ আহত হয়েছেন ৭ জন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল ঝিকরগাছার রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার ব্যাপারে আলোচনা সভার আয়োজন করেন।

সেখানে চেয়ারে বসাকে কেন্দ্র করে। উপজেলা বিএনপি’র আহবায়ক মর্তোজা এলাহী টিপু গ্রুপ এবং সাবিরা নাজমুল মুন্নি গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এ সময় উত্তেজিত হয়ে মর্তুজা এলাহী টিপু উপজেলা নির্বাহী অফিসারের পাশে বসে ছাত্রদল এবং যুবদলের ছেলেদেরকে মধ্যে আসতে বলেন। এ অবস্থা দেখে উপজেলা নির্বাহী অফিসার সভা দ্রুত শেষ করে দেন। এরপর উপজেলা পরিষদের চত্বরে উভয়পক্ষ জড়ো হতে থাকে।

একপর্যায়ে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি এবং খোরশেদ আলমের নেতৃত্বে মিছিল সহকারে শহরে বের হয়ে আসেন। মিছিলটি সোনালী ব্যাংকের সামনে আসলে উপজেলা বিএনপির আহবায়ক মর্তুজা ইলাহী টিপুর উপস্থিতিতে ছাত্রদল যুবদলের ছেলেরা লাঠি সোটা নিয়ে মিছিলের উপর হামলা চালায়।

হামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি (৪৮), সাবেক ইউপি চেয়ারম্যান এবং বিএনপি’র যুগ্ম আহবায়ক খোরশেদ আলম (৬৫), সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সাত্তার (৭০), উপজেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক মুরাদুন্নবী মুরাদ (৫৭), পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন কাঁকন (৪৫), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু (৪০) এবং কামাল হোসেন (৩৮)।

এ ঘটনায় সাবেরা নাজমুল মুন্নি জানান, মর্তুজা এলাহী টিপু, শহিদুল ইসলাম বুদো এবং শহিদুল ইসলামের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

উপজেলা বিএনপির আহবায়ক মর্তোজা এলাহী টিপু বলেন -উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম বলেন, ‘উপজেলাতে সভা চলাকালে মিন্টু ১৫-২০ জন নিয়ে প্রবেশ করলে, আমি নিষেধ করি। তখন সে আমাকে বোতল চেলে মারে এবং অকথ্য ভাষা ব্যবহার করে। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। পরে ঘটনা জানাজানি হলে, কিছু নেতা-কর্মীরা তাদের উপর চড়াও হয়।’

উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্ত্তজা এলাহী টিপু এটি একটি বিছিন্নঘটনা দাবি করে বলেন, উপজেলা প্রশাসনের সভায় মিন্টু সিনিয়র নেতৃবৃন্দর সাথে অসৌজন্যমূলক আচরণ করায় কিছু ক্ষুব্ধ নেতাকর্মীরা তার উপর চড়াও হয়। কোন অবস্থাতেই ঝিকরগাছাকে কেউ অশান্ত করতে পারবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ ছয় জেলায় তিন মাসে পানিতে ডুবে ২১ শিশুর মৃত্যু

    September 17, 2026

    মাগুরা জেলা কারাগারের কয়েদির মৃত্যু, পরিবারের দাবি রহস্যজনক

    September 17, 2026

    বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যায়ের সভাপতি আমিনুর রহমান মধু, সদস্য সচিব প্রধান শিক্ষক

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.