Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যারা অপকর্ম করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে : বিপ্লবী কমিউনিস্ট লীগ

banglarbhoreBy banglarbhoreAugust 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক
আন্দোলনের বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য যারা মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য ভাঙচুর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ও মন্দিরে হামলা, লুটপাট, ডাকাতি প্রতিহিংসা চরিতার্থ করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।

শনিবার বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাব যশোরে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির কর্মীসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন পার্টির জেলা সম্পাদক তসলিম উর রহমান।

ইকবাল কবির জাহিদ বলেন, ছাত্র-জনতা হত্যার হুকুমদাতা ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করে বিচারে সোপর্দ করতে হবে। বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেশনিং ব্যবস্থা চালু, দুর্নীতিবাজ, লুটেরা, ব্যাংক ডাকাত, বিদেশে টাকা পাচারকারীদের আটক ও বিচার করতে হবে। সামরিক বেসামরিক প্রশাসনকে, বিচারবিভাগকে দলীয়করণমুক্ত, গণতান্ত্রিকিকরণ, সংস্কার ও নির্বাচন কমিশন সংস্কারের তাগিদ দেন এ সময় তিনি।

কর্মীসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের জেলা সদস্য অধ্যাপক ইসরারুল হক, নাজিমউদ্দীন, জিল্লুর রহমান ভিটু, মিজানুর রহমান, আহাদ আলী মুন্না, সাহাবুদ্দিন বাটুল, আসাদুজ্জামান পিল্টু, সাধন বিশ্বাস, সিরাজুল ইসলাম, অর্ক বিশ্বাস প্রমুখ। কর্মীসভার আগে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.