Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

বাড়ি পুড়িয়ে দিলেও মামলা করবেন না মাশরাফি

banglarbhoreBy banglarbhoreAugust 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা ডেস্ক
৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পরই আগুন দেওয়া হয় মাশরাফি বিন মর্তুজার বাড়িতে। বিক্ষুব্ধ জনতার আক্রোশে পুড়ে ছাই হয়ে যায় তাঁর নড়াইলের বাড়ি। মাশরাফি জানিয়েছেন, তিনি এই ঘটনায় কারও বিরুদ্ধে মামলা করতে চান না।
বাড়ি পুড়িয়ে দেওয়ায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কেন মামলা করতে চান না, সেটার ব্যাখ্যায় মাশরাফি জানিয়েছেন, মামলা তিনি করতে চান না নিজের মান-মর্যাদার দিকে তাকিয়ে। এখানে অবশ্য মনবেদনাও আছে তাঁর। মাশরাফি মনে করেন, বাড়ি যাঁরা পুড়িয়েছে, তাঁদের বাড়ি নড়াইলের বাইরে হওয়ার কথা নয়। নিজের জেলার মানুষদের বিরুদ্ধে তিনি কোনো অভিযোগ করতে চান না।
ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হয়েছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সেদিন সন্ধ্যায় মাশরাফির নড়াইলের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। মাশরাফি নিজেই জানিয়েছেন, চারবারের চেষ্টায় আগুন দেওয়া হয়েছে তাঁর বাড়িতে। প্রথম দফায় কিছু করেনি। দ্বিতীয় দফায় আবার এসেছিল দুর্বৃত্তরা। তৃতীয় দফায় ভাঙচুর করা হয়। চতুর্থ বারের চেষ্টায় সন্ধ্যার সময় আগুন দেওয়া হয় ১০ বছর আগে নির্মিত তাঁর বাড়িতে, যেখানে থাকতেন তাঁর মা-বাবা। স্বাভাবিকভাবেই এ ঘটনায় তিনি খুব ব্যথিত।
বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে অনেক তারকা ক্রিকেটার সামাজিক মাধ্যমে পোস্ট করেন। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তখন নীরব ছিলেন মাশরাফি ও সাকিব আল হাসান। রাজনৈতিক অবস্থানের কারণে মাশরাফিকে যে নীরব থাকতে হয়েছে, সেটি তিনি স্বীকার করে নিয়েছেন। সরকার পতনের পরের দিন (৬ আগস্ট) ভেঙে দেওয়া হয় বাংলাদেশের সংসদ। তাতে মাশরাফি ও সাকিবের সংসদ সদস্যের পদ বাতিল হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.