Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

অভিভাবকহীন যশোর চেম্বার অব কমার্স : নির্বাচনের দাবিতে স্মারকলিপি

banglarbhoreBy banglarbhoreAugust 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক 

রাজনৈতিক প্রভাব ও আদালতে মামলা থাকার কারণে এক যুগ ধরে যশোর চেম্বারের নির্বাচন হয় না। ১০ বছর ধরে প্রশাসক নিয়োগ করে ব্যবসায়িদের এই শীর্ষ সংগঠনটির কার্যক্রম চালিয়ে নেয়া হচ্ছে। বর্তমান প্রশাসকের মেয়াদ শেষ হয়েছে। কার্যত এখন যশোরের ব্যবসায়িরা অভিভাবক শূন্য অবস্থায় আছেন। যে কারণে অবিলম্বে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার মাধ্যমে সংগঠনটির দীর্ঘদিনের অচলাবস্থার নিরসনের দাবি জানানো হয়েছে। সোমবার বিকেলে ব্যবসায়িরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে এ দাবি জানান।

২০১১ সালের ১৬ এপ্রিল যশোর চেম্বারের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে জেলা বিএনপির তৎকালীন যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেল জয়ী হয়। ২০১২ সালের ৩ মার্চ মিজানুর রহমান খানের নেতৃত্বাধীন কমিটি দায়িত্ব বুঝে পায়। ২০১৪ সালের ২৩ এপ্রিল নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ওই বছরের ১২ জুলাই ভোট হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচন ভেস্তে যায়। ২০১৪ সালের ১ ডিসেম্বর চেম্বারে প্রশাসক নিয়োগ করা হয়। সেই থেকে প্রতিষ্ঠানটির দায়িত্ব পালন করছেন একজন প্রশাসক। সেই প্রশাসকেরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে এক বছর। বর্তমানে অভিভাবক শূন্য চেম্বার অব কমার্স।

জানা গেছে, গত বছর নির্বাচনের আগে মেসার্স পারভেজ ট্রেডার্সের মালিক মেহেদী হাসান (ভোটার নম্বর-৬৪২) সিনিয়র সহকারী জজ আদালতে মামলা করেন। বিচারক সুজাতা আমিন স্থগিতাদেশ ও বিবাদীদের এক কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয়ে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দেন। ওই মামলার কারণে নির্বাচন স্থগিত হয়ে যায়।

যশোর চেম্বারের সাবেক সভাপতি মিজানুর রহমান খান বলেন, ‘আওয়ামী লীগের রাজনৈতিক প্রভাবে গত ১২ বছর ধরে যশোর চেম্বারে ভোট হয় না। নেতৃত্ব শূন্য হয়ে পড়ে যশোর চেম্বার। ফলে ব্যবসা বাণিজ্য গতি হারিয়েছে। গতবছর নির্বাচনের আগ মুহূর্তে এক ব্যবসায়িকে দিয়ে আওয়ামী লীগের এক শীর্ষ নেতা মামলা করান। সভাপতি প্রার্থী থাকায় আমাকে পুলিশ নির্বাচনের আগেই গ্রেপ্তার করে। এরপর গত ১৫ জানুয়ারি  মামলাটি খারিজ করে দেন আদালত। তারপরও নির্বাচনের কোনো প্রস্তুতি নেয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার বলেন, ‘ব্যবসায়িদের একটা স্মারকলিপি পেয়েছি। যশোর চেম্বার কার্যকর করার জন্যে আইনগত যা যা করা দরকার সবই করা হবে’।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.