Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা
  • যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি
  • ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ
  • শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
  • অশ্লীল ছবি ছড়ানো ও চাঁদা দাবির অভিযোগে আদালতে নারীর বিরুদ্ধে মামলা
  • যশোরে ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • যশোরে ৩০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
  • লক্ষাধিকের বদলে ৩০ হাজার চামড়া রাজারহাটে ব্যবসায়ীদের মাথায় হাত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুলাই ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২২, ২০২৪

কোটচাঁদপুরে পুকুর থেকে মাটি কেটে বিক্রি : আসামিরা ধরাছোয়ার বাইরে

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা

পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে কোটচাঁদপুর মডেল থানায় পৃথক দুইটি মামলা করেছেন উপজেলার দোড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন। তবে মামলা হলেও আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ভোমরাডাঙ্গা-চুয়াডাঙ্গা বাজারের পাশে হারুন অর রশিদের পুকুর ও সোয়াদি গ্রামের আনিসুর রহমানের পুকুর থেকে মাটি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল।

এ কারনে গত ২১ জুলাই পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে মডেল থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করেন দোড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন।

ওই মামলায় আসামি করা হয়েছে, তেঘরি গ্রামের পুকুর মালিক হারুন অর রশিদ, সহযোগী আব্দুর রহিম, শাহিন হোসেন, সাইফুল ইসলাম, কায়দার আলী, আব্দার আলী, সোয়াদি গ্রামের পুকুর মালিক আনিসুন রহমান, সহযোগী পারভেজ হোসেন ও মনা বিশ্বাস। এদিকে থানায় এজাহার করার ১৪ দিন পর মামলাটি নথিভুক্ত হলেও আসামিরা রয়েছে ধরাঁেছায়ার বাইরে। বিষয়টি নিয়ে কোটচাঁদপুরের দোড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গত ২১ জুলাই কোটচাঁদপুর মডেল থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করা হয়।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার উপপরিদর্শক সারমিন আক্তার বলেন, মামলা হওয়ার পর দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়। এ কারণে মামলা নিয়ে কাজ করা সম্ভব হয়নি। তবে এখন মামলাটি নিয়ে কাজ চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উছেন মে বলেন, মাটি কাটার বিষয়টি নিয়ে থানায় সংশ্লিষ্ট নায়েব এজাহার করেছেন। আপনারা ওসি সাহেবের সঙ্গে কথা বলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রাইভেট কারে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ থানায় মামলা

যশোরের শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের দানবাক্স ভেঙে চুরি

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরেছেন ৫০জন নারী-পুরুষ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.