Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা
  • নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক
  • যশোরে ৪৮ ঘণ্টায় ৫ লাশ : জনমনে আতঙ্ক
  • ঝিকরগাছায় বিএনপি নেতার মুচলেকা
  • কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার
  • পাইকগাছায় গণপিটুনীতে নিহতের ঘটনায় মামলা : আটক ১
  • দুর্নীতি বিরোধী সচেতনতা বাড়ানোর লক্ষ্যে অভয়নগরে বিতর্ক প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ১০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
রাজনীতি আগস্ট ২৪, ২০২৪

সংঘর্ষে কর্মী নিহত, বিএনপির শামা ওবায়েদসহ আসামি ৩৬

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৪, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামসহ ৩৬ জনের নামে হত্যা মামলা হয়েছে।

ঘটনার দুই দিন পর নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলাটি করেন বলে জানান ফরিদপুরের (নগরকান্দা-সার্কেল) সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল।

মামলায় ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং তার ভাই মাসুদুর রহমানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। যেখানে শামা ওবায়েদকে হুকুমের আসামি করা হয়েছে।

নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার ছাগলদি গ্রামের আবুল বসার ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপির কর্মী ছিলেন।
নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার ঘটনাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন শামা ওবায়েদ ইসলাম।
তবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে স্থানীয় প্রশাসন ও বিএনপির কাছে ন্যায় বিচার প্রত্যাশা করেছেন কেন্দ্রীয় বিএনপির এই নেতা।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, “শামার রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি করার জন্য তার নাম জড়ানো হয়েছে। সঠিক তদন্ত করলে প্রমাণ হবে তিনি এতে জড়িত নন। ঘটনার দিন তিনি বাড়িতেই ছিলেন না।”

যে বা যার উষ্কানিতে শামার বিরুদ্ধে মামলাটি হয়েছে, তারা বিএনপির ভাবমূর্তি নষ্ট করেছেন বলে দাবি জুলফিকার হোসেনের।

এর আগে বুধবার ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মোটর শোভাযাত্রা নিয়ে নগরকান্দা উপজেলায় যান। সেখানে পথসভা করতে গেলে শামা ওবায়েদের সমর্থকদের সঙ্গে শহীদুল ইসলামের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে কবির ভূঁইয়া নিহত হন।

সংঘর্ষের ঘটনায় রাতেই সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের (বাবুল) দলীয় পদ স্থগিত করেছে বিএনপি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা

নতুন কোন করারোপ ছাড়াই মণিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

মণিরামপুরে আ.লীগের ৫ নেতাকর্মী আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.