বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে হাসিব (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে জখম করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কিসমত পূর্ব পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত হাসিব ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
আহত হাসিব ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে কিসমত পূর্ব পাড়া জামে মসজিদের সামনের দোকানে ওই গ্রামের আসাদ ও জাহিদ আহত হাসিবকে ধারালো চাকু দিয়ে আঘাত করে।
পরে হাসিবের বাড়ির লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শিরোনাম:
- Fish-Text_624
- Fish-Text_1175
- Einfach Einzahlen im QuickWin Casino
- মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার
- মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান
- জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে
- যশোরের পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য ও ৪৩টি মোটরসাইকেল আটক
- যশোরে এনজিওর হিসাবরক্ষককে মারধর করে ৩৭ লাখ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ