বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে হাসিব (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে জখম করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কিসমত পূর্ব পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত হাসিব ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে।
আহত হাসিব ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে কিসমত পূর্ব পাড়া জামে মসজিদের সামনের দোকানে ওই গ্রামের আসাদ ও জাহিদ আহত হাসিবকে ধারালো চাকু দিয়ে আঘাত করে।
পরে হাসিবের বাড়ির লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শিরোনাম:
- বিএনপির টিকিট পেতে যা লাগবে
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
- ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
- তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র্যালি
- বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র্যালি
- বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
- যশোরে বিশ্ব রেডিওগ্রাফি দিবস পালিত
- ‘বাবা’, ওই দূর নক্ষত্রের মাঝ থেকে আমায় দেখছ তো?