Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!
  • যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি
  • ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা
  • যশোর সীমান্তে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • চৌগাছায় জামায়াতের ইফতার মাহফিল
  • বিএনপি নেতাকর্মীদের সংযত আচরণের আহ্বান অধ্যাপক নার্গিস বেগমের
  • যশোরে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত
  • যশোরে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে নারী আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, মার্চ ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিএনপি নেতাকে দাওয়াত না দেয়ায় প্রধান শিক্ষককে মারধর

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ১৬, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাকে দাওয়াত না দেয়ায় যশোরের শার্শা উপজেলার গাতিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলমকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০টার সময় উক্ত প্রতিষ্ঠানে।
জানা যায়, বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য বিএনপির ওয়ার্ড সভাপতি আব্দুল মালেকের মাধ্যমে স্থানীয় কয়েক জনকে দাওয়াত দিয়েছিলেন প্রধান শিক্ষক শাহ আলম। ওয়ার্ড সভাপতি আব্দুল মালেক কথিত নামধারী বিএনপি নেতা আবু রায়হানকে দাওয়াত না দেয়ায় ৮/১০ জনকে সাথে নিয়ে বিদ্যালয়ের রুমে প্রবেশ করে প্রধান শিক্ষকের জামার কলার ধরে চেয়ার থেকে বাইরে এনে মারপিট শুরু করে কিল-ঘুষি মারতে থাকে। একপর্যায়ে সহকারী শিক্ষকরা প্রতিহত করতে গেলে তাদেরকে ভয় দেখিয়ে কাছে আসতে বারণ করেন। কএ সময় ওই নেতার সাথে সাথে জালাল উদ্দিন ও মোহাম্মদ মুন্নাসহ ৮/১০জন উপস্থিত ছিল। এক পর্যায়ে এলাকাবাসী ছুটে এসে প্রধান শিক্ষক শাহ আলমকে উদ্ধার করেন।
বিষয়টি নিয়ে আহত প্রধান শিক্ষক শাহ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনা কারণে আবু রায়হান ৮/১০জন লোক নিয়ে বিদ্যালয়ে আমার উপর হামলা চালিয়েছে। আমি বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ফোনে জানিয়েছি।
বিষয়টি নিয়ে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। আজ সরকারি ছুটি থাকায় আমি বাসায় আছি। মঙ্গলবার অফিসে এসে শিক্ষা কর্মকর্তার সাথে পরামর্শ করে ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইরানের তেলভাণ্ডার দখলে নিতেই হামলা!

মার্চ ৭, ২০২৬

যশোর জেনারেল হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচি

মার্চ ৭, ২০২৬

ইফতার মাহফিল ঘিরে যশোর জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা

মার্চ ৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.