Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!
  • বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ
  • ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার
  • ঈদে নিয়ন্ত্রিত ভোজন রাখবে সুস্থ
  • সাবেক কৃতি খেলোয়াড় যশোরের পরিচিত মুখ বাবুর ইন্তেকাল
  • যশোরে বিজিবির অভিযানে চোরাচালানী পণ্য জব্দ
  • ঈদ সামনে রেখে যশোরে পরিবহন খাতে ভোক্তার অভিযান, জরিমানা
  • যশোরে ডাক্তারের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মার্চ ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দুই দিন পর ভেসে উঠলো কপোতাক্ষে নিখোঁজ মিজানের মরদেহ

banglarbhoreBy banglarbhoreসেপ্টেম্বর ২৫, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর সংবাদদাতা
সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় মেগা প্রকল্পের কাজে ব্যবহৃত বালু পরিবহনের বলগেটের (পল্টন) নোঙর খুঁজতে গিয়ে কপোতাক্ষ নদে নিখোঁজ ডুবুরি মিজানুরের মরদেহ উদ্ধার হয়েছে।

বুধবার ভোরে দ্বীপ ইউনিয়ন গাবুরার গাগড়ামারির নদীর চরে মিজানের লাশ দেখতে পায় স্থানীয়রা। তৎক্ষণাৎ স্থানীয়রা ঠিকাদার কর্তৃপক্ষ ও তার পরিবারের সদস্যদের খবর দেন।

এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) গাবুরার পার্শেমারি টেকেরহাটে নিখোঁজ হন মিজানুর। নিখোঁজ মিজানুর রহমান সরদার খুলনার ৫নং ঘাট এলাকার বাসিন্দা এবং পেশায় তিনি একজন ডুবুরি।

নিখোঁজ মিজানকে উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দীর্ঘ চেষ্টা চালিয়েও মিজানুরের মরদেহ উদ্ধার করতে পারেনি তারা। পরে বুধবার সকালে প্রায় দেড় কিলোমিটার দূরে গাবুরার গাগড়ামারি নামক স্থানে কপোতাক্ষ নদের চরে নিখোঁজ মিজানুরের লাশ ভেসে উঠে। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয়।

সাতক্ষীরা ফায়ার সর্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, বুধবার সকালে উদ্ধার অভিযান শুরুর পূর্ব মুহূর্তে মিজানুরের লাশ উদ্ধারের খবর পেয়ে অভিযান স্থগিত করা হয়।

শ্যামনগর থানা পুলিশের উপ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, একজন ডুবুরি নিখোঁজ ও লাশ উদ্ধারের খবর শুনেছি তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে অবহিত করেননি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঈদের আনন্দের আড়ালে দায়িত্বরত নীরব বেদনায়-বীর!

মার্চ ১৯, ২০২৬

বাংলার ভোরের ইফতার ও ঈদ উপহার বিতরণ

মার্চ ১৮, ২০২৬

ঈদ সমাগত জমে উঠেছে আতর-টুপি-জায়নামাজের বাজার

মার্চ ১৮, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.