Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী প্রতিকারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreOctober 1, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদরের ঘুরুলিয়া ব্রিজের পশ্চিম পাশ হতে চিনাডাঙ্গা ও জয়রামপুর পর্যন্ত খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ছোট বালিয়াডাঙ্গার কায়েতখালি বাঁওড়ের পাশে পাঁচ শতাধিক মানুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃত্রিম বাঁধ নিমার্ণের মাধ্যমে জলাকার সৃষ্টি করে এক শ্রেণির স্থানীয় প্রভাবশালী মানুষেরা দীর্ঘ বছর পাঁচবাড়িয়া, হাশিমপুর, বড় বালিয়াডাঙ্গা, ছোট বালিয়াডাঙ্গা, শাহপুর, আড়পাড়া, তালবাড়িয়া, কায়েতখালি ও চিনাডাঙ্গা গ্রামের মানুষের ফসলি জমি পানিবন্দি করে তাদের জিম্মি করে রেখেছিল। এই এলাকার একটি খাল পুঁজি করে কায়েতখালি মৎস্যজীবী সমিতির নামে ১৭ বছর ভোগ দখল করেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা।

খালের ভিতরে ২০টা পাটা দিয়ে খালের পানির স্বাভাবিক গতিপথ বাঁধাগ্রস্থ করেছে। যে কারণে স্থানীয় মানুষের ফসলের ক্ষেত যেমন ক্ষতিগ্রস্থ হয়েছে তেমনি বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিতে গেছে।

মৎস্যজীবী সমিতি ৩৯ বিঘা জমি মাছ চাষের জন্য ব্যবহার করলেও এলাকার প্রায় ৪শ বিঘা জমির ফসল জল বেঁধে রাখার জন্য ক্ষতিগ্রস্থ হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা মৎস্যজীবী সমিতির নামে বাওড় চালু করলেও তারা মূলত দীর্ঘ বছর প্রকৃত চাষীদের বঞ্চিত করে আসছিলো। নদী ও খাল খনন করে এবং খালের কৃত্রিম বাঁধ আপসারণ করে স্থানীয় মানুষদের জলাবদ্ধতা থেকে স্থায়ী সমাধানের জোর দাবিও করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিয়ার রহমান, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সম্পাদক শামিম রেজা অর্ণব, ইউনিয়ন বিএনপির সহসভাপতি সেলিম, কোষ্যাধক্ষ মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি কাউছার আলী, সম্পাদক রেজা, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল জলিল, সচেতন নাগরিক সমাজের শরিফ মাহমুদ, মাহবুব আলম চঞ্চলসহ স্থানীয় অনেকেই।

কৃত্রিম জলাবদ্ধতা স্থায়ী প্রতিকারের দাবি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.