Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সেই পুলিশ সদস্য পুরস্কৃত

banglarbhoreBy banglarbhoreJuly 9, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ভুয়া চিকিৎসক সিন্ডিকেট সদস্য আব্দুর রহিম রাকিবকে আটক করায় চিকিৎসক, সেবাপ্রার্থীসহ যশোরের সাধারণ মানুষের প্রশংসার জোয়ারে ভাসছিলেন পুলিশ সদস্য (কনস্টেবল) সোহেল রানা। এরই মধ্যে ভালো কাজের স্বীকৃতি স্বরুপ সোহেল রানাকে পুরস্কৃত করলো যশোর জেলা পুলিশ। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় যশোর পুলিশ লাইন্সের ডিলশেডে অনুষ্ঠিত মাসিক কল্যান সভায় পুলিশ সদস্য সোহেল রানার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ও যশোরের পুলিশ সুপার রওনক জাহান। এ সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর -ই- আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার (ক্রাইম এন্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মোঃ রাজিবুল ইসলাম সহ জেলা পুলিশের সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জানতে চাইলে কনস্টেবল সোহেল রানা ‘বাংলার ভোর’কে বলেন, সঙ্ঘবদ্ধ একটি চক্র মেডিকেল এ্যাপ্রোন পরিধান করে চিকিৎসক সেজে হাসপাতালের বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের সাথে প্রতারনা করে আসছে এমন একাধিক অভিযোগ আমার কাছে আসতে থাকে। কয়েক মাস চেষ্টার ফলে এ সিন্ডিকেটের একজন সদস্যকে হাতেনাতে ধরতে সক্ষম হই।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমি আমার পেশাগত দায়িত্ব পালন করেছি মাত্র। তবে এ স্বীকৃতি আমাকে অনুপ্রেরণা যোগাবে।

যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, সোহেল রানার এই তৎপরতা পুলিশের পেশাদারিত্বের অনন্য উদাহরণ। এমন সাহসিকতা অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

প্রসঙ্গত, গত সোমবার (৭ জুলাই) যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে ভুয়া চিকিৎসক সিন্ডিকেটের সদস্য পটুয়াখালীর বাউফলের বাসিন্দা বর্তমানে যশোর শংকরপুর ইসাহক সড়কের ভাড়াটিয়া মজিবর রহমানের ছেলে আব্দুর রহিম রাকিবকে হাতেনাতে আটক করেন পুলিশ সদস্য সোহেল রানা।

পুরস্কৃত পুলিশ সদস্য সেই
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.