Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !
  • মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
  • বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ
  • পাটকেলঘাটায় গরুবোঝাই গাড়ি খাদে, নিহত ১
  • কোটচাঁদপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান সরদার আলী আহমদের জানাজায় মানুষের ঢল
  • কেশবপুরে পচা মাংস বিক্রি : ব্যবসায়ীকে জরিমানা
  • যশোরে ডায়মন্ড প্রতারক চক্রের তিন সদস্য আটক
  • শার্শায় নাশকতার আরেক মামলায় ছাত্রলীগ নেতা আকুল শ্যোন অ্যারেস্ট
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে আদালতের আদেশ উপেক্ষা করে পাকাঘর নির্মানের অভিযোগ করেছেন ফাতিমা

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ প্রতিনিধি
কালিগঞ্জর পল্লীতে জামায়াত নেতার মেয়ের ক্রয়কৃত দখলীয় জমি জবরদখল করে পাকা ঘর নির্মানের অভিযোগ উঠেছে। প্রতিকার ও নিরাপত্তা চেয়ে থানায় অভিযোগ দায়ের। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন থানা পুলিশ।

থানায় দায়েরকৃত অভিযোগ ও সরেজমিন সূত্রে জানাগেছে, উপজেলার তারালী ইউনিয়নের জাফরপুর গ্রামের আহম্মদ আলীর স্ত্রী ও উপজেলা জামায়াতের সাবেক আমীর আব্দুল গফফার সাহেবের মেয়ে কোহিনূর ফাতিমা (৪৪) এর নিজ নামীয় সম্পত্তিতে গতকাল (১৮ অক্টোবর) সকালে পরিকল্পিতভাবে ইট, বালু ও খোয়া ফেলতে থাকে অলিউল ইসলাম (৪০)। সে জাফরপুর গ্রামের মৃত আব্দুল জব্বার সানার ছেলে।

এই অলিউল ইসলাম বেশকিছু দিন ধরে ঐ জমি জবরদখল ও ঘরবাড়ি বাঁধবে বলে হুমকী ধামকী দেওয়ায় কোহিনুর ফাতিমা বাদী সাতক্ষীরার বিজ্ঞ সিনিয়র জজ আদালতে মামলা দায়ের করেন যার নং ২৮৬/ ২৪। বিজ্ঞ আদালত গত ২/৯/২৪ তারিখে নালিশি তফসিল সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দেন। আদালতের আদেশ উপেক্ষা করে ১৮ ও ১৯ অক্টোবর-২০২৪ তারিখে পূর্ব পরিকল্পিত ভাবে বে আইনে দলবদ্ধ হয়ে পাকাঘর নির্মান কাজ শুরু করে। বাঁধা দিতে গেলে মারপিট ও খুন যখমের হুমকি দেওয়ায় নিরাপত্তা হীনতায় থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অলিউল ইসলাম তার নিজ যায়গায় ঘর নির্মান করছে বলে জানান। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার রায় এর সাথে কথা হলে তিনি জানান একটি অভিযোগ পেয়েছি, ঘটনার যথাযথ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ আদালত
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

এক ডাব বিক্রিতেই লাভ ৩০ টাকা !

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

মাগুরায় ভিজিএফ চালের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

বিশ্ব ঐতিহ্যের গর্ব: ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.