Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয় :
banglarbhoreBy banglarbhoreOctober 22, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির নানা রকমের অভিযোগ উঠেছে।

শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শালিখা উপজেলার ৭ নং গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আ. ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম নিয়োগ দুর্নীতি করে ৫৫ লাখ, আড়াই লাখ টাকায় বিদ্যালয়ের রড, ১৭ পিস ফ্যান বিক্রি করে ক্ষতিসাধন করেছে।

অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন বিদ্যালয়ের দাতা সদস্য কাজী শামিনুল ইসলাম (দোলন) এবং অভিভাবক সদস্য হাসান সরোয়ার (বিপ্লব) ও আক্তার মোল্যা। এছাড়া এলাকাবাসীর পক্ষে আমরার মোল্লা, শাহীনুর রহমান, আ. সামাদ শিকদার, আ. সামাদ, পিয়ার আলী, টুকু মোল্যা, মো. রেসাল, লায়েব আলী সর্দার, রবিউল ইসলাম, লিটন মোল্যা, ওমর আলী ওমর, জিয়াউর রহমান।

অভিযোগ বিষয়ে ২০ অক্টোবর বিকেলে বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল সাত্তার লস্কার জানান এ বিষয়ে আমি কোন কিছুই জানি না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম জানান, নিয়োগ বাণিজ্য বিষয় সম্পর্কে আমি কিছু জানি না এটা সাবেক সভাপতি আব্দুর সাত্তার লস্কর জানেন এবং রড বিষয় সত্য নয়, ফ্যান স্কুলে আছে এবং প্রধান গেটের রড ৮১০০ টাকা বিক্রি করা হয়ে ছিলো।

শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, লিখিত অভিযোগের তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগটি শালিখা থানার অফিসার ইনচার্জ বরাবর দিতে হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.