Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক
  • দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত
  • যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • তুচ্ছ-তাচ্ছিল্য ও অসম্মান কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না : প্রতিমন্তী অমিত
  • ইড়াইলে নদী ভাঙনে হুমকির মুখে ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার
  • যশোরে পাটের ভালো ফলন, দামে হতাশ কৃষক ( ভিডিও সহ )
  • যশোরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ যুবদল নেতাসহ ৫ জনের বিরুদ্ধে এজাহার
  • যশোরে যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে গণঅধিকার পরিষদের উদ্যোগ সবজির ‘স্বস্তির বাজার’ সাড়া ফেলেছে

banglarbhoreBy banglarbhoreDecember 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বাজারে সবজির দামে অস্বস্তিতে ক্রেতারা। এ অবস্থায় সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে গণঅধিকার পরিষদ। স্বস্তির বাজার এর নামে সরাসরি কৃষক থেকে ভোক্তাপর্যায়ে ন্যায্যমূল্যে সবজি পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে। তাদের এ কার্যক্রম বেশ সাড়া ফেলেছে। সাশ্রয়ী দামে সবজি কিনতে স্বস্তির বাজার এ ভিড় করছে মানুষ। রোববার থেকে শহরের ঢাকা রোড বিসিএমসি কলেজের পাশে ন্যায্যমূল্যে সবজি বিক্রির এই কার্যক্রম শুরু করেন। জোসনা বেগম নামে এক ক্রেতা বলেন, বাজারের চেয়ে সব সবজির দাম কম এখানে। আন্দোলনের পর কয়েকদিন সিন্ডিকেট না থাকায় বাজার সহনীয় ছিল। এখন আবার সব কিছুর দাম বেশি। এ কার্যক্রম চলমান রাখলে আমাদের উপকার হবে।

গণধিকার পরিষদের স্বস্তির বাজরে সোমবার ন্যায্য মূল্যের দোকানে ৮ ধরনের সবজি মিলছে। স্থানীয় বাজার থেকে এই দোকানে কম দামে সবজি বিক্রি করেন তারা। কাঁচামরিচ তাদের দোকানে ৮০ টাকা কেজি দরে বিক্রি হলেও বাজারে ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লম্বা বেগুন ৫০ টাকায় বিক্রি করলেও বাজারে ৮০-১২০ টাকা কেজি। লাল শাক ৮ টাকা আটি, পুইশাক ২০ টাকা কেজি, ফুলকপি ৪০টাকা কেজি, শিম ৫০ টাকা, মুলো ২০ টাকা ও মিষ্টি কুমড়ো ৪০টাকা কেজি দরে বিক্রি করছে।

যশোরের স্বস্তির বাজার সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন গণঅধিকার পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও কেন্দ্রীয় সংসদের সহভুমি, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক এবিএম আশিকুর রহমান।

এ বিষয়ে এবিএম আশিকুর রহমান বলেন, বর্তমানে উচ্চমূল্যে শাক-সবজি বিক্রি করে সিণ্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা ফায়দা লুটছে। আমাদের ন্যায্যমূল্যে সবজির বিক্রির উদ্যোগটির ফলে এটি নিরসন হবে অনেকটা। এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়লে সিণ্ডিকেট ব্যবসায়ীরা এ ধরনের কাজ থেকে বিরত থাকবে।

গণঅধিকার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে পাড়া-মহল্লায় মাদকের ব্যপকতা উদ্বেগজনক

    September 2, 2026

    দক্ষিন-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পলিত

    September 2, 2026

    যশোরে ছিনতাইয়ের অভিযোগে এনে ২৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

    September 2, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.