Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সবজি : মাছ-মুরগিতে আগুন
  • স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : মন্ত্রিপরিষদ সচিব
  • যশোরে নাট মন্দির উদ্বোধন : বিএনপি উন্নয়নে বৈষম্য করে না প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • তালায় ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় প্রতিযোগিতায় দর্শকদের উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক আটক
  • যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক
  • বেজপাড়া এলাকায় চলাচলের রাস্তা রক্ষায় আদালতে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুলাই ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২১, ২০২৪

ইয়ামাহা রাইডার্স ক্লাবের শীতবস্ত্র বিতরণ

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২১, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কনকনে শীত ও পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দরিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। প্রতি বছরই শীত আসলেই চোখে পড়ে ছিন্নমূল, অসহায় মানুষের হাড় কাঁপানো কষ্ট। এসব হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা।
শুক্রবার রাতে শহরের রেলস্টেশন, মুজিব সড়ক, মণিহার এলাকাসহ বিভিন্ন স্থানে ঘুমন্ত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা। শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেন কম্বল।

শীতবস্ত্র বিতরণকালে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল জানান, ইয়ামাহা রাইডার্স ক্লাব প্রতিষ্ঠাকাল থেকেই দেশের প্রাকৃতিক দুর্যোগ- মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে কাজ করে আসছে। প্রতিবছরের মতো এ বছরও শীতবস্ত্র বিতরণ করছে তারা।

তিনি আরো বলেন, আমরা তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে গিয়ে নানা অভিজ্ঞতা অর্জন করি। কেউ কেউ চোখ ভেজা কণ্ঠে ধন্যবাদ জানায়, আবার কেউ নিঃশব্দে প্রার্থনা করে। অনেকে মাথায় হাত দিয়ে দোয়া করে ‘বাবা অনেক বড় হও তোমরা’। তাদের এই অনুভূতি দেখে আমাদের সব কষ্ট হারিয়ে যায়।

তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোনের তানভীর সজীব, টেরিটোরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার আবিদ রিফাতকে ধন্যবাদ জানান।
ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের মডারেটর শরীফ বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে ১০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ইয়ামাহা
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ছাড় দিয়ে বিক্রি হচ্ছে সবজি : মাছ-মুরগিতে আগুন

স্বাস্থ্যসেবায় সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : মন্ত্রিপরিষদ সচিব

যশোরে নাট মন্দির উদ্বোধন : বিএনপি উন্নয়নে বৈষম্য করে না প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.