Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবলে জামাল ইউনিয়ন চ্যাম্পিয়ন

banglarbhoreBy banglarbhoreDecember 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা
ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃইউনিয়ন ভলিবল টুর্নামেন্টে জামাল ইউনিয়ন ভলিবল দল চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার সকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে প্রধান অতিথি  হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

কালীগঞ্জ বন্ধু মহলের আয়োজনে ১০টি দলের অংশগ্রহণে বিকেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জামাল ইউনিয়ন ভলিবল দল ২-০ সেটের ব্যবধানে কোলা ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে।

খেলায় ম্যান অব দ্য ম্যাচ বিজয়ী জামাল ভলিবল দলের সোহাগ, ম্যান অব দ্য টুর্নামেন্ট কোলা দলের রোস্তম ও বিশেষ ক্রীড়া নৈপূণ্যে জামাল দলের রাজন নির্বাচিত হন। খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফিসহ সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ডা. নুরুল ইসলাম ও ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান মুকুল।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, ওহেদ আলী, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, ক্রীড়া সংগঠক বাবু অজিত ভট্টাচার্য্য, জামির হোসেন, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক মিশন আলী, নির্বাহী সদস্য সাবজাল হোসেন, কামরুজ্জামান রাজু, গোলাম সাকলাইন মুরাদ, খালেদ সাইফুল্লাহ মিলনসহ অন্যান্য কর্মকর্তাগণ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন আব্দুল হাই ও বিশ্বজিত। টুর্নামেন্টে ধারাভাষ্য দেন জুয়েল রানা এবং স্কোরারের দয়িত্বে ছিলেন মুকুল ও টিপু।

চ্যাম্পিয়ন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.