চৌগাছা সংবাদদাতা
যশোরের চৌগাছা সীমান্ত থেকে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। ১৭ জানুয়ারি রাতে উপজেলার ভারত সীমান্তবর্তী কাবিলপুর গ্রামের মাঠ এলাকা থেকে এ ডলার উদ্ধার করা হয়।
কাবিলপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর কবির জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাবিলপুর গ্রামের মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ডলার পাচারকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০০ ডলারের ৩০০ টি নোট উদ্ধার করা হয়। বাংলাদেশি টাকায় যা প্রায় ৩৭ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত ডলার চৌগাছায় থানায় জমা দেয়া হয়েছে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
- সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
- যশোরে ইয়াবাসহ আটক ৩
- যশোরে যুবলীগের এক কর্মী আটক
- প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
- যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
- সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
- যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
- যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু