Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৩, ২০২৫

যশোর এমএম কলেজের বার্ষিক ক্রীড়ার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে তিন দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপনী হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আখতার হোসেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহবায়ক, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল কাদের প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ডা. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, ২৪-এর আত্মত্যাগ ধারন করে আমারা যেন আমাদেরকে শুধরায়।  আমিও এই কলেজে চাকরি করেছি। এই কলেজের পুকুর পাড়, গাছপালা, ভবন সব কিছুর সাথেই  আমার স্মৃতি জড়িয়ে আছে। এমন অনুষ্ঠান আসতে পেরে আমি আনন্দিত। আমাদের খেলাখুলার মাধ্যমে  মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা নেতৃত্ব, ভ্রাতৃত্ব বোধের বিকাশ ঘটতে সহায়তা করে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যোগ্যতা সম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদল এমএম কলেজ শাখার আহ্বায়ক হাসান ইমাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলার মুখপাত্র ফাহিম আল্ ফাত্তাহ, এমএম কলেজ শাখা শিবিরের সভাপতি রাসেল ফারহান প্রমুখ।

গত ১০ ফেব্রুয়ারি কলেজ ক্যাম্পাসে তিন দিনব্যাপি উদ্বোধন হওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। কলেজের ১৯ টি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা  সর্বমোট ৩৫ ইভেন্টের মাধ্যমে খেলাধুলায় অংশগ্রহণ করে। ইভেন্টে অংশ নেয়া ১৬০ জন বিজয়ীর মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠিত এমএম কলেজের পুরস্কার বার্ষিক ক্রীড়ার সমাপনী বিতরণ যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.