Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৬, ২০২৫

ধর্মতলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল, সম্পাদক টিটো

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৬, ২০২৫
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরতলীর ধর্মতলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে নজরুল ইসলাম সভাপতি এবং মাসুদুর রহমান টিটো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৯৩ জন ভোটারের মধ্যে ৯১ জন ভোট প্রদান করেন। এর মধ্যে নজরুল ইসলাম ৭০ ভোট পেয়ে ৮ম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। এ পদে তার একমাত্র প্রতিদ্বন্দ্বি আছাদুজ্জামান পেয়েছেন মাত্র ১৮ ভোট। এই পদে ৩টি ভোট বাতিল হয়েছে।
সাধারণ সম্পাদক পদে মাসুদুর রহমান টিটো ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সহিদুল ইসলাম পেয়েছেন ২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে অপর  প্রার্থী হাফিজুর রহমান পেয়েছেন ১৩ ভোট। এ পদে বাতিল হয়েছে ৬ ভোট। ভোট দানে বিরত ছিলেন ৪ জন।

এছাড়া সহ-সভাপতি পদে ৬৩ ভোট পেয়ে শাহাবুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৬৬ ভোট পেয়ে আবু বকর সিদ্দিক, কোষাধ্যক্ষ পদে ৫৮ পেয়ে আলাউদ্দিন মীর নির্বাচিত হয়েছেন এবং নির্বাহী সদস্যের ৪ পদে আমির হোসেন ৬৩ ভোট, রফিকুল গাজী ৫৮, আলম চৌধুরী টুকু ৫৬ এবং তোষার হোসেন ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দুপুর ২ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। সন্ধ্যায় গণনা শেষে ফলাফল ঘোষলা করেন আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এ সময় পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ধর্মতলা কাঁচা বাজার ব্যবসায়ী নির্বাচনে যশোর শহরতলীর সমিতির
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.