Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, মার্চ ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শেষবারের মত ভোট দিতে চান শতবর্ষী বৃদ্ধ আছিরুদ্দীন

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বয়সের ভারে শরীর ন্যুয়ে পড়েছে। ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তারপরও বিএনপির সমাবেশে যোগ দিতে গ্রাম থেকে যশোর শহরে এসেছেন শতবর্ষী বৃদ্ধ আলহাজ মো. আছিরুদ্দীন। সমাবেশে এসে জানালেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে আমি ভোট দিতে পারিনি। ভোটকেন্দ্রে গেলে শুনতাম আগেই আমার ভোট হয়ে গেছে। অনেক বয়স হয়েছে, শেষবারের মতো বিএনপিকে ভোট দিতে চাই। বেগম খালেদা জিয়াকে আরেকবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।’
মঙ্গলবার বিকেলে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত এ মহাসমাবেশে যোগ দেন বিএনপির মহাসচিব ও অনুষ্ঠানের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সমাবেশে এসে নিজের আকাক্সক্ষার কথা জানান মনিরামপুর উপজেলার বাঙালিপুর গ্রামের বাসিন্দা মো. আছিরুদ্দীন। তিনি বলেন, ‘আমার বয়স একশ বছর। ব্রিটিশ শাসন দেখেছি, পাকিস্তান শাসন দেখেছি। প্রথম দিকে আমি মুসলীম লীগের রাজনীতি করতাম। পরবর্তীতে জিয়াউর রহমানের শাসনামলে ভোটে দাঁড়িয়ে গ্রাম সরকার নির্বাচিত হই। এরপর থেকে আমি বিএনপির সমর্থক হিসেবে আছি। আওয়ামী লীগের আমলে ভোটের অধিকার হারিয়ে সবাই যখন হতাশ হয়ে পড়েছিলো তখনও আমি বিশ্বাস করতাম, একদিন স্বৈরাচারের পতন হবে, বিএনপি আবারও ক্ষমতায় আসবে।
শতবর্ষী এই বৃদ্ধ বলেন, আমার নয় সন্তান। তারা সকলেই চাকুরি কিংবা ব্যবসা করে নিজেরা প্রতিষ্ঠিত। সবাই আমার দেখভাল করে। আমার কোনো আশা-আকাঙ্খা তারা অপূর্ণ রাখেনি। তবে জীবনের শেষ ইচ্ছা, সামনের নির্বাচনে বিএনপিকে ভোট দেবো। সকলের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করবে। লন্ডন থেকে সুস্থ হয়ে ফিরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও এদেশের প্রধানমন্ত্রী হবেন।
জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সহ জেলা-উপজেলা বিএনপির নেতাকর্মীরা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।

আছিরুদ্দীন বৃদ্ধ শতবর্ষী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি

মার্চ ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.