Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
  • যশোরে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বঙ্গবাজারে ওষুধের দোকানে লুট করেছে নাদিম ও তার লোকজন

সংবাদ সম্মেলনে অভিযোগ
banglarbhoreBy banglarbhoreMarch 5, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বঙ্গবাজারে দিন-দুপুরে একটি ওষুধের দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে কাজী শহিদুল হক নাদিম ও তার লোকজন। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। বুধবার প্রেসক্লাব যশোরের শহিদ সাংবাদিক আরএম সাইফুল আলম মুকুল অডিটোরিয়ায়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের মালিক সোহেল রানা ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সোহেল রানা জানিয়েছেন, শহরের বঙ্গবাজারের কাজী শহিদুল হক নাদিমের কাছ থেকে তিনমাস আগে ৭০ লাখ টাকা দিয়ে দোকানের পজিশন কিনে চৌধুরী ফার্মেসি অ্যান্ড সার্জিক্যালসের ব্যবসা শুরু করি। যার ডিড ডকুমেন্টসও রয়েছে। সম্প্রতি নাদিম এ দোকানের পজিশন বাবদ আরও ৫০ লাখ টাকা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় নাদিম দোকানের মূল স্ট্যাম্প নিয়ে ছিড়ে ফেলে। এ ঘটনায় আদালতে মামলা কারায় নাদিম ও তার লোকজন আমার উপর চরমভাবে ক্ষিপ্ত হয়।

তিনি বলেন, মঙ্গলবার দুপুরে আমার দোকান বন্ধ ছিল। এ সময় নাদিম তার সহযোগী আহাদ, রাজুসহ আরও অনেকে দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। এরপর তারা দোকানের যাবতীয় ওষুধ বস্তায় করে নিয়ে যায়। যার দাম প্রায় ৫০ লাখ টাকা। এ সময় দোকানের ক্যাশে থাকা প্রায় ৫ লাখ টাকা ও জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ সংবাদ পেয়ে আমি ও আমার স্বজনের দোকানে এসে শুনি নাদিম ও তার লোকজন ওষুধ, নগদ টাকা ও কগজপত্র নিয়ে নিয়েগেছে। যার ভিডিও আমার কাছে আছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে থানা কর্তৃপক্ষ পুরাতন কসবা পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করেতে বলেছেন। তিনি অবিলম্বে নাদিম ও তার সহযোগীদের আটক, মালামাল ও টাকা উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

বঙ্গবাজার
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026

    ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.