সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার প্রাক্কালে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
রোববার বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের বলদঘাটা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ভারতীয় নাগরিকের নাম শেখ এজাজ (৩৬)। তিনি ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের ধানী নিমরার শেখ খলিলের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনার মহেশ্বরপাশা এলাকার নূর মোহম্মদের মেয়ে মায়া বেগম (৩৫) ভারতে থাকাবস্থায় শেখ এজাজের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীতে তারা বাংলাদেশে আসে এবং গত ৪ বছর ধরে খুলনার দৌলতপুরে বসবাস ও ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার বিকেলে অবৈধভাবে ভারতে গমনকালে বৈকারী বিওপির হাবিলদার সাহাবুর রহমানের নেতৃত্ব একটি টহল দল সীমান্ত পিলার ৭/২৮ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বলদঘাটা নামক স্থান হতে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
শিরোনাম:
- বিশ্ব নাট্য দিবস উপলক্ষে ৩ দিনের অনুষ্ঠানের সমাপ্তি
- যুবদলের নাম ভাঙিয়ে যশোরে পাম্প থেকে খোলা তেল নিয়ে বিক্রি, তাৎক্ষণিক পদক্ষেপ দলের
- নড়াইলে ফিলিং স্টেশন ব্যবস্থাপক হত্যা: অভিযুক্ত ট্রাক চালককে শ্বশুরবাড়ি থেকে গ্রেফতার
- যশোরে যাত্রিক ফিলিং স্টেশনকে ৪০ হাজার টাকা জরিমানা
- গাছচোরদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যশোর জেলা পরিষদ প্রশাসক
- নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
- যশোরে শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন : ৭২ ঘণ্টার আল্টিমেটাম
- যশোরে দলিতদের অধিকার প্রতিষ্ঠায় মানববন্ধন, ৮ দফা দাবি
