Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

সাঁতার কোচ আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান

banglarbhoreBy banglarbhoreApril 19, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক
যশোরের কৃতি সন্তান ও সাঁতারু তৈরির কারিগর আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য হওয়ায় তাকে এ সংবর্ধনা প্রদান করা। শনিবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে আব্দুল হাই স্মৃতি সংঘ এ সংবর্ধনার আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভলিবল কোচ শহীদ আহমেদের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে আব্দুল মান্নানকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয় ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।  এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন আব্দুল মান্নান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান। ক্রীড়া সংগঠক সাইফুজ্জামান মজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক খান মো. শফিক রতন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এজেডএম সালেক, আবুল বাশার সাইফুদ্দোলা, যশোর এক্স ক্রিকেটার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ।

লাভস্ ক্রিকেট যশোরের সাধারণ সম্পাদক গোলাম তসলিম শিমুলের পরিচালনায় বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহি সদস্য শামীম এজাজ, পৌর কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, ক্রীড়ামোদি সালাউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, সাবেক খুলনা বিভাগীয় ক্রিকেট দলের ম্যানেজার এএফ মঈন উদ্দিন রোম, সাবেক ক্রিকেটার খায়েরুজ্জামান বাবু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেলা কোচ আজিমুল হক প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংগঠক নুরুল আরেফিন। তিনি তার বক্তব্যে আব্দুল মান্নান খেলোয়াড়া জীবনের নানা দিক তুলে ধরে বলেন, আব্দুল মান্নান ১৯৭৫ সাল থেকে সাঁতারের সাথে যুক্ত হন। ১৯৮০ সালে কোয়ালিফাইং সাঁতার কোচ হিসেবে যাত্রা শুরু করেন। ১৯৮৩ সালে জাতীয় সাঁতারের বিচারক হন। বিচারক হিসেবে তিনি ৬টি সাফ গেমস পরিচালনা করেন। ১৯৯৯ সালে প্রথমবারের মতো যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি পরিষদের সদস্য নির্বাচিত হন। এছাড়া একাধিকবার জাতীয় দলের ম্যানেজারসহ বিভিন্ন দায়িত্বপালন করেছেন। এসব কারনে মান্নানকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আব্দুল মান্নানকে সংবর্ধনা প্রদান সাঁতার কোচ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.