Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার

বৈশাখী ফুটবল উৎসবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম
banglarbhoreBy banglarbhoreApril 25, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর এমন মুক্ত পরিবেশে খেলাধুলার আয়োজন করতে পেরে আনন্দ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। শুক্রবার বিকেলে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ মাঠ প্রাঙ্গণে যশোর নগর জাতীয়তাবাদী দলের আয়োজনে বৈশাখী ফুটবল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, দীর্ঘ বছর এমন কোনো ব্যবস্থা ছিল না। জুলাই বিপ্লবের পর এমন আয়োজন করা সম্ভব হচ্ছে। আমরা সবাইকে নিয়ে সুন্দর দেশ, সমাজ গড়তে চাই।

তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থাকে সুন্দরভাবে সাজাতে হবে। দল, মত নির্বিশেষে সবাই খেলাধুলা করবে। এই খেলার আয়োজনের মাধ্যমে বৈশাখের চেতনার প্রতিফলন হয়েছে। এদেশ আমাদের, দেশের সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আমাদের সবার।

নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এ্যাডভোকেট মোহাম্মদ ইস্হক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মিজানুর রহমান খান, কলেজের অধ্যক্ষ মফিজুর রহমান, ফুটবল উৎসবের আহ্বায়ক মাসুদ হাসান টিটু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আমীর, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ও সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম প্রমুখ।

উল্লেখ্য, বৈশাখী ফুটবল উৎসবের প্রথম দিনে পৌরসভার ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

অধ্যাপক নার্গিস বেগম বিএনপির ভাইস চেয়ারম্যান বৈশাখী ফুটবল উৎসবে
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.