Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

নগর বিএনপি’র বৈশাখী ফুটবল : ফাইনালে ছয় নম্বর ওয়ার্ড

banglarbhoreBy banglarbhoreMay 4, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

যশোর নগর বিএনপি আয়োজিত বৈশাখী ফুটবল উৎসব-১৪৩২ এর প্রথম সেমিফাইনালে দুর্দান্ত কাম ব্যাকের গল্প লিখে জয় পেয়েছে ছয় নম্বর ওয়ার্ড। রোববার শামস্-উল হুদা স্টেডিয়ামে ২-০ গোলে পিছিয়ে পড়া ছয় নম্বর ওয়ার্ড শেষ পর্যন্ত ৩-২ গোলে তিন নম্বর ওয়ার্ডকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে। ম্যাচ সেরা খেলোয়াড় হয়েছেন জয়ী দলের সাব্বির হোসেন।

ম্যাচের সাত মিনিটে প্রথম গোলের সূচনা করে তিন নম্বর ওয়ার্ড। জাহিদের নেয়া কর্নার কিক থেকে হেডে গোল করেন মাহিন। ২৪ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করে নেয় তারা। এক্ষেত্রে বামপ্রান্ত দিয়ে গড়া আক্রমণ থেকে ছোট ডি বক্সের মাথা থেকে বল জালে জড়িয়ে দেন সেন্টু।

দু’গোলে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ছয় নম্বর ওয়ার্ড। সেই সুযোগও পেয়ে যায় দ্রুত। তিন নম্বর ওয়ার্ডের গোলরক্ষকের ভুলে প্রথমার্ধের শেষ দুই মিনিটে তারা দু’টি গোল আদায় করে সমতায় ফেরে। প্রথম গোলটি করেন ২৯ মিনিটে কংকর। দ্বিতীয় গোলটি করেন এই অর্ধের একেবারে শেষ মিনিটে সিয়াম। আর এই গোল দু’টি যারা করেছেন তাদের যত না কৃতিত্ব তার চাইতে বেশি দায়ী তিন নম্বর ওয়ার্ডের গোলরক্ষক জয়। সহজ বল তিনি নিজ জিম্মায় নিতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে সাব্বির হোসেনের গোলে এগিয়ে যায় ছয় নম্বর ওয়ার্ড। যদিও প্রতিপক্ষের খেলোয়াড়রা অফসাইডের দাবি করে। এরপর বেশ কয়েকবার গোলের সুযোগ সৃষ্টি করেছিল তিন নম্বর ওয়ার্ড। কখনো তা গোলবারের পাশ ঘেষে বা গোলবারে আবার গোলরক্ষরের কল্যাণে গোল বঞ্চিত হয় তারা।

এর আগে খেলার শুরুর প্রথম দিকে দু’দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।

এছাড়া খেলা শেষে সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুৃরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।

জেলা বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহতাব নাসির পলাশ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক সোহেল মাসুদ হাসান টিটো।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.