Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাইসাইকেল চোরের হুমকি!

banglarbhoreBy banglarbhoreMay 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কালীগঞ্জ সংবাদদাতা
তোদের চিনে রাখলাম। ৫ দিন পর এসে তোদের দেখে নিবো। এছাড়াও একজনকে হত্যার হুমকি দিয়েছে বাইসাইকেল চোর। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে বাইসাইকেল চুরি করতে এসে ধরার পড়ার পর এভাবেই হুমকি দেয় চোরটি।


চোর নয়ন হোসেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়া এলাকার বাসিন্দা। এ সময় চোরের কাছ থেকে বাইসাইকেলের তালা ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার চাবি উদ্ধার করা হয়।  


স্থানীয়রা জানান, বেলা ১১ টার দিকে শহরের মুনছুর প্লাজা মার্কেটের গলিতে বাইসাইকেল চুরি করতে দেখে এক যুবককে ধরে ফেলে স্থানীয়রা। এরপর উত্তম মধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়। মারধর করার সময় ওই চোর সবাইকে হুমকি দেয়।


পুলিশের সামনেই চোর নয়ন হোসেন বলেন, কোর্টে গেলে ৫ দিনের বেশি রাখবে না। এসব মামলায় কিছু হয় না ভাই। ম্যাজিস্ট্রেট আমার কাছে সব শোনবে। তখন আমি সব বলবো।  


অয়ন নামে এক যুবক বলেন, বাইসাইকেল চোর ধরা দেখে এসে চোরের কাছে জানতে চেয়েছি যে তুমি কি সাইকেলটি চুরি করেছো? এরপর সে বলে ৫ দিন পর বেরিয়ে আসবো। তারপর তোকে হত্যা করবো। ৫ দিনের বেশি আমাকে রাখতে পারবে না। তোদের সবার চেহারা মনে রাখলাম।


কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, একটা বাইসাইকেল চোর ধরেছে স্থানীয়রা। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

চোরের বাইসাইকেল হুমকি
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.