Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১৫, ২০২৫

যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

মানবিক করিডোর, বন্দর-মোহনা, অস্ত্র কারখানা বিদেশিদের করতে না দেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।

সভায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতার সাথে বাংলাদেশের সমুদ্র বন্দর, রাখাইনে তথাকথিত মানবিক করিডোর এবং সামরিক যন্ত্রাংশ তৈরির কারখানা দেয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়।

শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিকেল পাঁচটায় বিক্ষোভ শেষে শহরে মিছিল বের করা হয়। এ সময় সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান ভিটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ নেতা শাহজান আলী, সিপিবি নেতা গাজী গোলাম মোস্তফা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ নেতা পলাশ বিশ্বাস, বাংলাদেশ খেতমজুর কৃষক ফ্রন্টের আহমেদ টুটুল, ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক নেতা আব্দুল জলিল, বিপ্লবী যুব মৈত্রী নেতা মন্জুরুল আলম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকার যদি দেশবিরোধী কর্মকাণ্ড ও চুক্তি আগামী ৭ দিনের মধ্যে পরিত্যাগ, সাম্রাজ্যবাদের সাথে সম্পাদিত সকল চুক্তির শ্বেতপত্র প্রকাশ এবং জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল না করে তবে সকল কমিউনিস্ট, বাম ও গণতান্ত্রিক রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি পেশার সংগঠন ও ব্যক্তিবর্গকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দেয়া হবে। নেতৃবৃন্দ অবিলম্বে জাতীয় স্বার্থ, নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এ সকল চুক্তি এবং সাম্রাজ্যবাদী তোষণ নীতি থেকে সরে আসার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

পাইকগাছায় আদালতে প্রত্যেকের ৬ মাসের সাজা

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.