Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নতুন মন্ত্রিসভা : আলোচনায় খুলনা বিভাগের অমিত-নিতাই-লবি-বকুল
  • বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি
  • বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 
  • যশোরে পিতার কবর জিয়ারত করলেন এমপি ডা. ফরিদ
  • বাগেরহাটে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থক নিহত
  • শার্শার বাগুড়ী মৌজায় সরকারি জমি দখল করে আড়ত নির্মাণ
  • সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ বিজিবির
  • নির্বাচনী প্রতিদ্বন্দ্বিদের সাথে সাথে অমিতের ফোনালাপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreমে ১৬, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব জামায়াতের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বলেছেন, এই দলের ইতিহাস ত্যাগ ও সংগ্রামের। একাত্তরের ভয়াবহ যুদ্ধ, স্বাধীনতা পরবর্তী সময়ের রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন, গণতান্ত্রিক আন্দোলন  সবকিছুতেই জামায়াত তার অবস্থান ধরে রেখেছে ন্যায় ও সত্যের পক্ষে। শত বাধা-বিপত্তি, জেল-জুলুম, নির্যাতন, হত্যাকাণ্ডের মুখেও আমাদের নেতাকর্মীরা আন্দোলনের পতাকা তুলে ধরেছেন।

সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার, মানবিক সেবা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের দুর্যোগ মুহূর্তেও জামায়াত সর্বপ্রথম এগিয়ে এসেছে অসহায় মানুষের পাশে। ইসলামী রাষ্ট্রব্যবস্থার ভিত্তি সুদৃঢ় করা আমাদেও লক্ষ্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতে ইসলামীর অবদান অনস্বীকার্য। যশোর জেলা শাখার আয়োজনে এক দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবির অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার যশোর জেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষা শিবিরের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসূল।

শিক্ষা শিবিরে বিশেষ অতিথি বক্তব্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন। বক্তব্য রাখেন সাবেক মাগুরা জেলা আমির ও যশোর অঞ্চল টিম সদস্য ড. মুহাম্মদ আলমগীর বিশ্বাস, জেলার নায়েবে আমির হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুজ্জামান, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, জেলা কর্মপরিষদের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক আবুল হাশেম রেজা প্রমুখ। এই শিবিরে জেলার ৬০০ জন সদস্য (রুকন) অংশগ্রহণ করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

নতুন মন্ত্রিসভা : আলোচনায় খুলনা বিভাগের অমিত-নিতাই-লবি-বকুল

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বসন্ত ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের বাজার জমেনি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

বসন্তের হাসি নয়, আষাঢ়ের মেঘ গদখালির ফুলচাষিদের মুখে 

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.