Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত
  • জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)
  • ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত
  • আশাশুনিতে বিএনপি অফিসে আগুন, দুটি ককটেল উদ্ধার
  • যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার ৩১টি স্বর্ণের বারসহ দুই জন আটক
  • সরকার শিক্ষা ব্যবস্থাকে আনন্দময় ও যুগোপযোগী করতে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : অমিত
  • জাতীয় পার্টির যশোর জেলা ও উপজেলার ২৫ নেতার পদত্যাগ
  • একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুন ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২০, ২০২৫

ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা চলবে না : অধ্যাপক নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২০, ২০২৫
Facebook Twitter WhatsApp
ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা চলবে না : অধ্যাপক নার্গিস বেগম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণ তাদের কাক্সিক্ষত গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়। জনগণের কাক্সিক্ষত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ভোটাধিকার নিয়ে কোন তালবাহানা চলবে না। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার সদর উপজেলার দেয়াড়া ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নার্গিস বেগম আরও বলেন, বিএনপি কোনদিনই দেশ ও জনগণের স্বার্থে কারও সাথে আপোষ করে না। যে কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপি রাজপথে অবিচল ছিল। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজও বিএনপির আন্দোলন চলছে। জনগণ সাথে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের পরিসমাপ্তি হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। দেয়াড়া ইউনিয়নের নারঙ্গালী বাজারে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, ইউনিয়ন মহিলা দল নেত্রী তাহমিনা আক্তার লিলি ।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা বিএনপি নেতা ইদ্রিস আলী প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র বিভেদের বিজ বপণ করছে :প্রতিমন্ত্রী অমিত

জাতীয় পার্টিকে শেষ করার ষড়যন্ত্র সফল হবে না : যশোরে আসুদ (ভিডিও সহ)

ভিন্নমতকে সহিষ্ণুতার সাথে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য্য : প্রতিমন্ত্রী অমিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.