Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা
  • সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ
  • সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু
  • যশোরে ২ কোটি ২২ লাখ টাকার সোনার বার জব্দ, পাচারকারী আটক
  • যশোরে আশুরা উপলক্ষে শোক র‌্যালি ও তাজিয়া মিছিল ( ভিডিও সহ )
  • যশোরে মাদকবিরোধী দিবস পালিত
  • জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
  • সুন্দরবনে ডাকাতদের সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, অভিযান অব্যাহত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ২৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২৫, ২০২৫

কালীগঞ্জে লেখক ও নাট্যশিল্পীর বাড়িতে আগুন

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
কালীগঞ্জে লেখক ও নাট্যশিল্পীর বাড়িতে আগুন
Share
Facebook Twitter LinkedIn

কালীগঞ্জ সংবাদদাতা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকার লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত কুমার হালদারের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। শনিবার বিকেল ৩ টার দিকে কালীগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন প্রশান্ত কুমার হালদার। এরপরই ওই দিনই ঘটনাস্থল পরিদর্শনে আসেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা।

জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২ টার দিকে রঘুনাথপুরের নাটাবাড়িয়া এলাকার হালদার বাড়িতে আগুন লাগে। এ সময় প্রতিবেশীরা আগুন দেখে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঝিনাইদহ পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ও কালীগঞ্জ থানার তদন্ত ওসি মোফাজ্জেল হোসেনসহ অন্যান্যরা।

বাড়ির মালিক নির্মল হালদার বলেন, বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা এসে বাড়ির মূল ভবনের পিছনে আগুন দেয়। তখন বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে তারা ঘুম থেকে উঠে দেখেন বাড়িতে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাড়ির পিছনে রাখা বিচলী, কাঠের স্তুপ ও প্রচুর খড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ভোরের কাগজের বিনোদন বিভাগের প্রধান ও প্রশান্ত হালদারের বোন শ্রাবনী হালদার রাখী বলেন, বৃহস্পতিবার গভীর রাতে তাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সকালে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন। এই বাড়িতে তার বাবা-মা, চাচা-চাচী, বড় চাচার ছেলে-স্ত্রী ও তাদের সন্তানরা থাকেন। প্রতিবেশীরা সহযোগিতা না করলে অনেক বড় ধরনের ক্ষতি হতো।

লেখক ও নাট্যশিল্পী প্রশান্ত কুমার হালদার বলেন, তিনি স্ত্রী-সন্তান নিয়ে ঢাকাতে থাকেন। বাড়িতে মা-বাবা ও তার ছোট ভাই পরিবারসহ থাকেন। বৃহস্পতিবার মধ্যরাতে আগুনের ঘটনায় তিনি শনিবার বাড়িতে আসেন। এরপর থানায় একটি অভিযোগ দিয়েছেন। আগুনে বাড়ির মূল ভবনের পিছনে থাকা বিচলী, খড়ি ও আসবাবপত্র বানানোর জন্য রাখা কাঠ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন গোয়াল ঘরেও ছড়িয়ে পড়ে।

তিনি আরো বলেন, এর আগেও তাদের বাড়ির রান্নাঘরে মানুষের মল মাখিয়ে রেখে যাওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও কয়েকবার দূর থেকে দোতলা ঘর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করার ঘটনা ঘটেছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেদারুল ইসলাম রোববার বলেন, বিষয়টি জানার পর শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। এ বিষয়ে পুলিশ তদন্ত করে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নিবে।

এ ব্যাপারে জানতে ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদের মোবাইলে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

তবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া বলেন, আমরা খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। আইনগত সহযোগিতা করার জন্য মামলার করার কথা বলেছি। কিন্তু প্রশান্ত হালদার কাউকে সন্দেহ করছেন না বলে মামলা করতে চান না। তবে বিষয়টি নিয়ে পুলিশ তৎপর আছে। ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

অল্প টাকায় সবজির ব্যগ ভর্তিতে স্বস্তিতে ক্রেতা

সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে আটক ৩ : কোটি টাকার মাদক ও পণ্য জব্দ

সংবাদ প্রকাশের জেরে শার্শায় হামলার শিকার সাংবাদিক রিমু

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.