Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে কাচ্চি ভাইকে জরিমানা
  • জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ
  • যশোরে এক প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
  • কুশোডাঙ্গায় নিজ অর্থায়নে সড়ক ও সাঁকো নির্মাণের প্রতিশ্রুতি চেয়ারম্যান প্রার্থী সাত্তার মোড়লের
  • এ বছর বিপিএল হচ্ছে না : তামিম
  • দেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • কোটচাঁদপুরে ৪ দিন পর পুকুর মিললো দিনমজুরের লাশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, August 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যথাযোগ্য মর্যাদায় জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreMay 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের সর্বাধিনায়ক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। সকাল থেকে বিস্তারিত কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হয়। কর্মসূচির মধ্যে ছিল, দলীয় ও কালো পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ।

সকালে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় ও কালো উত্তোলন এবং নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর জেলা বিএনপির আয়োজনে এবং জেলা ওলামা দলের ব্যবস্থাপনায় দলীয় কার্যালয়ে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রদলের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারী রবু প্রমুখ।

এ সময় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “জিয়াউর রহমান বাঙালি জাতির আদর্শ ও চেতনায় ভাস্বর এক মহানায়ক। বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন শহীদ জিয়ার স্মৃতি মানুষের হৃদয়ে জড়িয়ে থাকবে। যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী জনতা তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।”

পরে অধ্যাপক নার্গিস বেগম এবং অনিন্দ্য ইসলাম অমিত যশোর পৌর এলাকাসহ সদর উপজেলার বিভিন্ন স্থানে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন। বাদ জুমা মসজিদে মসজিদে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। অনিন্দ্য ইসলাম অমিত শহরের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজিত দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন। এরপর তিনি খড়কি, বেজপাড়া সহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেন। অপরদিকে অধ্যাপক নার্গিস বেগম ঘোপ ৩ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও খাবার বিতরণে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনিও অন্যান্য ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কর্মসূচিতে যোগ দেন।

এসব কর্মসূচিগুলোতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, বিএনপি নেতা অ্যাড. মো. ইসহাক, মিজানুর রহমান খান, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা যুবদলের আহ্বায়ক এম. তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তফা আমির ফয়সাল, সাধারণ সম্পাদক রাজিদুর রহমান সাগর, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ দোয়ার আয়োজন করেছে। আগামী ১ জুন (শনিবার) বিকেল ৩টায় যশোরের বিডি হলে জেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

যশোরে যথাযোগ্য মর্যাদায়
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

যশোরে কাচ্চি ভাইকে জরিমানা

August 20, 2026

জাহিদ হাসান টুকুনকে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

August 20, 2026

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে চৌগাছায় খাবার বিতরণ ও বৃক্ষরোপণ

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.