Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩
  • যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক
  • আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )
  • মণিরামপুরে কপোতাক্ষ নদ থেকে অবৈধ দুয়ারি জাল জব্দের পর অগ্নিসংযোগ
  • মণিরামপুরে যুবদলের বিক্ষোভ মিছিল-সমাবেশ
  • চৌগাছায় বিএনপি কর্মী হত্যা : দুই সন্দেহভাজন পুলিশ হেফাজতে
  • রামপালে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নাশকতা বিরোধী শোডাউন
  • শিষ্ঠাচারবহির্ভুত রাজনীতির বিরুদ্ধে শার্শা ও বেনাপোল পৌর শ্রমিক দলের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুন ২৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুন ২৭, ২০২৫

জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুন ২৭, ২০২৫
Facebook Twitter WhatsApp
জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন
Share
Facebook Twitter LinkedIn

প্রেস বিজ্ঞপ্তি

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশকে-দেশের মানুষকে কষ্টে না রাখে দ্র্ব্যমূল্য কমিয়ে-অপচয় বন্ধ করে অনতিবিলম্বে জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ ও বিচার করুন। জুলাই অপরাধী-দুর্নীতিবাজদের তালিকা প্রকাশ এবং বিচারের দাবিতে সংবাদ সম্মেলনে তিনি উপরোক্ত কথা বলেন।

শুক্রবার বেলা ১১ টায়  ২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার গাজী মনছুর, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য হরিদাস সরকার, আফতাব মন্ডল প্রমুখ। মোমিন মেহেদী এসময় আরো বলেন, নির্মম হলেও সত্য গত ১১ মাসে স্বৈরাচার ফিরেছে শিক্ষার্থী-ব্যবসায়ী সিন্ডিকেট ও আমলা-উপদেষ্টাদের কাঁধে ভর করে। যে কারণে একের পর এক ভুল সিদ্ধান্ত-ভুলপথে হাঁটছে ছাত্রদের সরকার খ্যাত ড. ইউনূসের সরকার। তারা জুলাই যোদ্ধাদের তালিকা দিচ্ছে, কিন্তু জুলাই অপরাধীদের তালিকা দিতে ব্যর্থ যেমন হচ্ছে, তেমনই ফ্যাসিস্ট ও বর্তমান সময়ের দুর্নীতিবাজদের তালিকা প্রণয়নে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এই সরকারের একটা অংশ সহিংসতা ছড়ানোর নায়ক প্রবাসী ইউটিউবারদের দ্বারা প্রভাবিত হয়ে গেছে। আরেকটি অংশ সরকারকে খাদের কিনারে নিয়ে গিয়ে ১১ মাস আরাম-আয়েশে সময় কাটিয়ে এখন ‘বিপ্লবী সরকার’ গঠনের ঘোষণা দিচ্ছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে নতুনধারা বাংলাদেশ জনসাধারণকে সাথে নিয়ে মাঠে থাকার ঘোষণা দিচ্ছে।

মোমিন মেহেদী দাবি জানিয়ে বলেন, বাংলাদেশে স্বৈরাচার-ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আগে কঠোর কর্মসূচি করেছিলো নতুনধারা। বাংলাদেশের মানুষ ভুলে যায়নি নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০২৪ সালের ২৮ জুন দুর্নীতি বিরোধী সমাবেশ করতে গেলে ফ্যাসিস্টদের পেটোয়া বাহিনী পুলিশ তাতে বাঁধা দেয় এবং নেতাকর্মীদেরকে আহত করে। তবু আমরা যেমন লড়েছি ছাত্র-যুব-জনতাকে সাথে নিয়ে, তেমনই থাকবো এবং বাংলাদেশের মানুষের স্বার্থবিরোধী সকল কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াবো।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের চৌগাছায় বিএনপি কর্মী হত্যার ঘটনায় আটক ৩

যশোরে পাইকারি ও খুচরা বাজারে দামের বৈষম্য ক্ষতিগ্রস্থ কৃষক

আ. লীগের বিচার দাবিতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল ( ভিডিও সহ )

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.