Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৩, ২০২৫

জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৩, ২০২৫
Facebook Twitter WhatsApp
জনগণের প্রত্যাশা পূরণে দরকার নির্বাচিত সরকার : নার্গিস বেগম
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশে নির্বাচিত সরকার না থাকলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন হয় না। দেশ কিভাবে চলবে সেই দায়িত্ব নির্বাচিত সরকারের ওপর থাকে। জনগণ যাদেরকে নির্ভয়ে ভোট দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব প্রদান করে। আমরা একটি পরিবর্তন চেয়েছিলাম, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই পরিবর্তনটা হয়েছে। এখন জনগণের প্রত্যাশা পূরণে দরকার একটি নির্বাচিত সরকার।

বৃস্পতিবার যশোর নগর মহিলা দলের ২ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আমিনিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, পতিত স্বৈরাচারের আমলে দেশের নারীরা যেভাবে নির্যাতিত হয়েছে তা জাহেলিয়া যুগকে হার মানায়। বিএনপি সব সময় নারীর সুরক্ষার জন্য কাজ করে আসছে। এই দেশে আমরা জন্মেছি। এই দেশ আমাদের, দেশের বাইরে আমাদের অন্য কোন ঠিকানা নেই। আমরা দেশকে আগামী প্রজন্মের জন্য বসবাসের উপযুক্ত করে গড়তে চাই।

তিনি বলেন, আজকে অনেক নানা কথা বলে নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্র করছে। এ থেকে আমাদের সোচ্চার থাকতে হবে।

আমরা আশাবাদী বর্তমান অর্ন্তবর্তী সরকার তার ঘোষণা অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। জনগণ নির্ভয়ে ভোটের মাঠে গিয়ে স্বাধীনতা ভাবে ভোট প্রদানের সুযোগ করে দেবে। যাতে করে জনগণ তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারে। সেই নির্বাচিত সরকার দেশ ও জনগণের কথা ভাববে। যাদের হাতের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ থাকবে।

নারী নেত্রী অ্যাড. সোনিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, নগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক আম্বিয়া মঞ্জুর মুক্তা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন মহিলা দল নেত্রী নূরে জাকিয়া সুলতানা মিম।

নার্গিস বেগম
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.