Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১
  • জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি
  • ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল
  • শার্শা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত
  • ‘চশমা সাইদ’ হত্যা : মেছো সুমন ও রোহিত আটক
  • সাতক্ষীরায় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে তিন দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • বাঘারপাড়া পৌরসভায় ৩৭ কোটি টাকার বাজেট ঘোষণা
  • সুরধুনী সংগীত নিকেতনের আয়োজনে রবীন্দ্র-নজরুল স্মরণোৎসব ( ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৫, ২০২৫

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় থেমে গেল শার্শার রনির জীবনযুদ্ধ

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৫, ২০২৫
Facebook Twitter WhatsApp
মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় থেমে গেল শার্শার রনির জীবনযুদ্ধ
Share
Facebook Twitter LinkedIn

বাগআঁচড়া সংবাদদাতা

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় ফরহাদ আহম্মেদ রনি (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির কেলাং শহরে কনস্ট্রাকশন শ্রমিকের কাজ করতেন।

কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রনি আহম্মেদ যশোরের শার্শা উপজেলার ৭ নং কায়বা ইউনিয়নধীন ৮ নং বাগুড়ী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ আলীর ছেলে। মৃত্যুকালে তিনি পিতা, মাতা, ছোট বোন, স্ত্রী ও চার বছরের কন্যা সন্তান রেখে গেছেন। রনির এমন অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

নিহতের পিতা মাহামুদ আলী জানান, তিন বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে মালেশিয়ায় যান তার একমাত্র ছেলে রনি।

সেখানে তিনি কনস্ট্রাশনের কাজ করতেন। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে সিমেন্টের কংক্রিট (মালাই ভাষা) লংকান এর সাথে ধাক্কা খেয়ে রনি ঘটনাস্থলেই মারা যান। পরে তার সহকর্মী কুদ্দুস আলী মোবাইল ফোনে তার পরিবারকে মৃত্যুর বিষয়টি জানান।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মরদেহটি দ্রুত দেশে নিয়ে আসার জন্য উপজেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে বিজিবির অভিযানে মাদকদ্রব্যসহ আটক ১

জেলা প্রশাসকের নির্দেশে অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ ১১ হাজার ছাড়াল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.