Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )
  • বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
  • ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • নড়াইলে ইয়াবাসহ গ্রেফতার এক
  • ‘আদর্শ ও কর্মে বেঁচে থাকবে ফজলে রাব্বি মোপাশা’
  • ‘ব্ল্যাক বেল্ট ইন মেমরি’ খেতাবে ভূষিত হামিদুল হক সংবর্ধিত
  • বিসিবির অর্থায়নের নতুন পিচে দুর্বৃত্তের হামলা, ৪ লাখ টাকার ক্ষতি
  • যশোরে খুদে পায়ে বিশ্বকাপের উন্মাদনা (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, জুলাই ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জুলাই ৮, ২০২৫

জমি দখলে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৮, ২০২৫
Facebook Twitter WhatsApp
জমি দখলে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকায় পাঁচ বছরের জন্য বন্ধক রাখা ১০৪ শতক জমি মেয়াদ শেষে ফেরত না দিয়ে জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিকপক্ষ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোখলেসুর রহমান। তিনি জানান, তার পিতা মিজানুর রহমান ২০২০ সালের ২৬ জুন রূপদিয়া বাজারসংলগ্ন তাদের ১০৪ শতক জমি পাঁচ বছরের জন্য সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির কাছে বন্ধক দেন। এ বিষয়ে ৫০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি সম্পাদিত হয়।

মোখলেসুর রহমান অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী প্রতি মৌসুমে বাজারমূল্য অনুযায়ী লিজের টাকা দেওয়ার কথা থাকলেও সিরাজুল ইসলাম প্রথম দুই মৌসুমের ৯০ হাজার টাকা এবং পরবর্তী পাঁচ বছরে ১ লাখ ৭০ হাজার টাকা—মোট ২ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেননি।

তিনি জানান, জমির বন্ধকী মেয়াদ শেষে নতুন করে চুক্তির প্রস্তাব দিলেও সিরাজুল ইসলাম সাড়া দেননি। পরে গত ২৭ জুন জমি পরিমাপ এবং ২ জুলাই সীমানা নির্ধারণ করা হয়। কিন্তু ৬ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে সিরাজুল ইসলাম ও তার সহযোগীরা সীমানা পিলার ও নেট ভেঙে ফেলেন এবং প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি সাধন করেন। এ সময় তারা হুমকি দেন, জমি ছেড়ে দেবেন না এবং কেউ জমিতে গেলে তাকে মারধর করা হবে।

মোখলেসুর রহমান আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়ে তারা যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগ তদন্ত করছে।

সংবাদ সম্মেলনে মোখলেসুর রহমান ছাড়াও তার পিতা মিজানুর রহমান, শরিফুল ইসলাম, অনিক ইসলাম, জাহিদ হোসেন ও মহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযোগে জমি দখলে রাখার সংবাদ সম্মেলন
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

সন্ত্রাসী ভাড়া করে প্রাচীর ভাঙা, অস্ত্রের মহড়ায় অসহায় দুই পরিবার ( ভিডিও সহ )

বেনাপোল সীমান্তে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ডুমুরিয়ায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.