Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের
  • বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা
  • ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ৪৮ ফ্ল্যাটের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
  • একমাত্র সন্তানকে হারিয়ে নির্বাক বাবা-মা দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন
  • সরকার জনগণের কল্যাণে কাজ করছে : প্রতিমন্ত্রী অমিত
  • ইসলামী যুব আন্দোলনের যশোরের সভাপতি খাইরুল বাশার ও সম্পাদক আব্দুল আউয়াল
  • স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণতন্ত্রে যারা বিশ্বাস করে না, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর কথা বলে : অমিত

banglarbhoreBy banglarbhoreJuly 11, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে দিতে চায় না, তারাই নির্বাচন নিয়ে আপত্তিকর ও বিভ্রান্তিকর মন্তব্য ছড়াচ্ছে। তারা সংস্কারের নামে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র করছে।

শুক্রবার দুপুরে বাগেরহাটের একটি উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিএনপির দেয়া ৩১ দফা রোডম্যাপের চেয়ে বড় কোনো সংস্কার প্রস্তাব এদেশে নেই। আমাদের দায়িত্ব এখন জনগণের কাছে সেই ৩১ দফার সুবিধাগুলো পৌঁছে দেয়া।

যুবকদের কর্মসংস্থান, শিক্ষার গুণগত মান, কৃষকের পাশে দাঁড়ানো- এগুলোই আমাদের লক্ষ্য।’ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যুবকদের কর্মসংস্থান, কৃষকদের কাছে সার ও বীজ পৌঁছে দেয়া, শিক্ষাঙ্গন থেকে অস্ত্র ও মাদক দূর করা এবং মেধার ভিত্তিতে চাকরি নিশ্চিত করা-এই বিষয়গুলো জনগণকে বোঝাতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যদি আমাদের উদ্দেশ্য জনগণের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে জনগণ বিএনপির ওপর আস্থা রাখবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু, ডা. শেখ ফরিদুল ইসলাম, মোজাফফর রহমান আলম, ব্যারিস্টার জাকির হোসেন, মনিরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার মাসুদ রানা ও শেখ শমসের আলী মোহন।

সম্মেলনে বিএনপির বিভিন্ন-স্তরের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনের পরে বিকেলে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচনে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোট অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগত নেতারা বলেন, বিএনপির সাংগঠনিক কার্যক্রম এখন তৃণমূল পর্যন্ত পৌঁছে গেছে। জনগণ বিএনপির রাজনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করছে। সামনে দিনবদলের রাজনীতি আরও বেগবান হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মেয়ের বান্ধবী খুব খারাপ জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

    October 9, 2026

    বেশি দামে আগাম শীতকালীন সবজি, খুশি ব্যবসায়ীরা

    October 9, 2026

    ইজিবাইকে লিথিয়াম ব্যাটারি ব্যবহারের উদ্যোগ চালকদের আয় বাড়ার সম্ভাবনা : প্রতিমন্ত্রী অমিত

    October 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.