Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল
  • যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক
  • সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’
  • বাঘারপাড়ার ইউপি প্রশাসনিক কর্মকর্তা আ. আলিম সাময়িক বরখাস্ত
  • লোহাগড়ায় তিন সন্তান নিয়ে পালিয়েছেন মা!
  • মহিষের সাথে অমানবিকতা : ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
  • বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, August 19
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আজ বিএনপি নেতা নূর উন নবীর মৃত্যুবার্ষিকী

banglarbhoreBy banglarbhoreJuly 15, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নূর উন নবীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে প্রয়াত নেতার পরিবারের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

নূর উন নবী ২০২২ সালের ১৫ জুলাই মারা যান। দীর্ঘ রাজনৈতিক জীবনের শুরুতে বামপন্থী রাজনীতির সাথে যুক্ত ছিলেন তিনি। নেতৃত্ব্ দেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের। তিনি দলটির যশোর জেলা কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে জাসদের হঠকারী রাজনীতির প্রতি বিতশ্রদ্ধ হয়ে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেন বিএনপিতে। এই দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। ছিলেন যশোর জেলা বিএনপির সহসভাপতি।

এছাড়া, যশোর সদর উপজেলা বিএনপিতে দীর্ঘ সময় ধরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নূর উন নবী। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ছিলেন যশোর পৌরসভার সাবেক তিন নম্বর ওয়ার্ডের (বর্তমানে ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ড) কমিশনার।

প্রয়াত নূর উন নবী যশোরের রাজনৈতিক অঙ্গণের লড়াকু যোদ্ধা হিসেবে পরিচিত ছিলেন। স্বৈরাচার বিরোধী যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা ও নেতা। এ কারণে একের পর এক মামলায় তিনি কারাবরণ ও নির্যাতনেরও শিকার হয়েছেন। মৃত্যুর সময় নূর উন নবী ৭২টি মামলার আসামি ছিলেন।
এদিকে, ছেলে খুরশিদ আনোয়ার বাবু জানিয়েছেন, নূর উন নবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সকাল সাড়ে দশটায় যশোর কারবালায় পারিবারিকভাবে তার কবর জিয়ারত করা হবে। দুপুর ১২টার শংকরপুরের বাড়িতে এতিম শিশুদের নিয়ে হবে দোয়া অনুষ্ঠান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

কুষ্টিয়ায় হামলার প্রতিবাদে যশোরে গণঅধিকার পরিষদের মশাল মিছিল

August 18, 2026

যশোরে বিজিবি-ডিবির পৃথক অভিযানে চারজন আটক

August 18, 2026

সাতক্ষীরার কালিগঞ্জে ড্রেজার দিয়ে বালু উত্তোলন: সড়ক নির্মাণে ‘বালু লুট’

August 18, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.